২৭ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

পাত্রপক্ষ চায়, বিয়ের পর অভিনয় ছেড়ে দেই : নুসরাত

অনলাইন ডেস্ক : বিয়ে নিয়ে পরিবার চাপ দিচ্ছে ঠিকই, কিন্তু অভিনয় ছাড়ার শর্তে কোনও সম্পর্কেই রাজি নন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। নিজের ক্যারিয়ারকে যেভাবে গড়ে তুলেছেন, তার সঙ্গে আপস করার প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছেন, তিনি এখনও সঠিক জীবনসঙ্গীর খোঁজে আছেন। এর মধ্যে বহু পাত্রপক্ষের সঙ্গে দেখা হয়েছে, যাদের অনেকেই চেয়েছেন- বিয়ের পর অভিনয় ছেড়ে দেই।

এমন প্রস্তাব পেয়ে প্রত্যেকবারই বিনয়ের সঙ্গে ‘না’ বলে দিয়েছেন অভিনেত্রী

নুসরাত বলেন, ‘আমি এমন কাউকে বিয়ে করতে চাই না, যে আমার ক্যারিয়ার নিয়ে আপত্তি জানাবে। আমি জানি, কাকে বিয়ে করব, তা তখনই ঠিক হবে যখন এমন কাউকে পাব, যিনি আমাকে এবং আমার পেশাকে মেনে নেবেন।’

আরও পড়ুনঃ   নায়ক হিসেবে কাকে চান শখ?

সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, কিছুদিন আগে ঠাকুমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেই সময়েও ঠাকুমা বিয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘বয়স হচ্ছে, মা-বাবারও বয়স বাড়ছে— এখনই উপযুক্ত সময় কাউকে জীবনে নিয়ে আসার।’ এমনকী অভিনেত্রীর বাবা নাকি রীতিমতো হাল ছেড়ে দিয়েছেন! বলছেন, ‘আর বুঝিয়ে কাজ নেই।’

তবে নুসরাতের বক্তব্য, তিনি বাড়িতে এই নিয়ে ঝগড়া করেন না। বরং সবার কথা মন দিয়ে শুনলেও, সিদ্ধান্তটা নিজের মতোই নিতে চান।

আরও পড়ুনঃ   নার্ভাস হয়ে আনুশকাকে উদ্ভট প্রশ্ন, নিজেকে ‘গাধা’ বললেন বিরাট!

তার কথায়, ‘বিয়ে তখনই করব, যখন মনে হবে এই মানুষটাই ঠিক।’

নুসরাত জানিয়েছেন, তিনি অ্যারেঞ্জড ম্যারেজের ব্যাপারে খোলা মনেই ভাবেন এবং পাত্রপক্ষের সঙ্গে দেখা করতেও রাজি থাকেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মিল হয় না, কারণ অনেকেই চান তিনি অভিনয় ছেড়ে দেন।

একইসঙ্গে রসিকতা করে বলেন, ‘এই মিটিংগুলোর খাবারের মেনু কিন্তু আমি ঠিক করি। ফলে পাত্র পছন্দ না হলেও, খাওয়াটা অন্তত ভালো হয়!’

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে নুসরাতের হরর ছবি ছোড়ি ২, যা ১১ এপ্রিল প্রেক্ষাগৃহে এসেছে। ক্যারিয়ারে ফোকাস করছেন অভিনেত্রী এবং আপাতত বিয়ে নয়, পেশাই তার প্রথম অগ্রাধিকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST