১০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তানে হামলায় সেনাবাহিনীর ক্যাপ্টেনসহ ৭ সৈন্য নিহত

অনলাইন ডেস্ক : পাকিস্তানে হামলায় দেশটির ৭ সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন। সেনা সদস্যদের বহনকারী গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) আঘাত হানলে প্রাণ হারান তারা।

সোমবার (১০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের লাকি মারওয়াতে সেনা সদস্যদের বহনকারী গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) আঘাত হানার পর একজন সেনা ক্যাপ্টেনসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।

এছাড়া খাইবার পাখতুনখাওয়ার বাজাউরে নিরাপত্তা চেকপোস্টে অতর্কিত হামলা প্রতিহত করার কথা জানিয়েছে পুলিশ।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সেনা সদস্যদের বহনকারী গাড়িটি কাচি কামার এলাকায় যাওয়ার পথে পাঞ্জাবের মিয়ানওয়ালি জেলার সীমান্তবর্তী এলাকা সুলতানখেল গ্রামের কাছে হামলার শিকার হয়।

আরও পড়ুনঃ   ইরান যুদ্ধ এক মাসের বেশি দীর্ঘ হতে পারে: ট্রাম্প

পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, ‘লাকি মারওয়াত জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়েছে।’

দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং আরও জানিয়েছে, এতে কাসুরের বাসিন্দা ২৬ বছর বয়সী ক্যাপ্টেন মুহাম্মদ ফারাজ ইলিয়াস, স্কার্দুর ৫০ বছর বয়সী সুবেদার মেজর মুহাম্মদ নাজির, ৩৪ বছর বয়সী ল্যান্স নায়েক মুহাম্মদ আনোয়ার, ল্যান্স নায়েক হুসেন আলী, মুলতানের ৩৩ বছর বয়সী সিপাহী আসাদুল্লাহ, গিলগিটের ২৭ বছর বয়সী সিপাহী মনজুর হুসেন এবং রাওয়ালপিন্ডি জেলার ৩১ বছর বয়সী সিপাহী রশিদ মেহমুদ নিহত হন।

আইএসপিআর বলেছে, ‘এলাকায় উপস্থিত সন্ত্রাসীদের নির্মূল করার জন্য অভিযান চালানো হচ্ছে এবং এই জঘন্য হামলায় জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের হুমকি নির্মূল এবং এই কাজে ত্যাগ স্বীকার করতে দৃঢ়প্রতিজ্ঞ।

আরও পড়ুনঃ   ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চায় না তুরস্ক

এদিকে খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্ডি এবং মুখ্যমন্ত্রী আলি আমিন খান গান্ডাপুর লাকি মারওয়াত জেলার শাহাব খেলা এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর হামলার তীব্র নিন্দা করেছেন।

পৃথক ঘটনায় বাজাউর জেলার পুলিশ তাদের চেকপোস্টে রাতের আঁধারে সন্ত্রাসীদের একটি আক্রমণ প্রতিহত করে দিয়েছে। পুলিশ বলেছে, সন্ত্রাসীদের একটি দল একাধিক অস্ত্র নিয়ে খার তহসিলের মিয়াগানো এলাকায় পুলিশ পোস্টে আক্রমণ করে। হামলার সময় সন্ত্রাসীরা রকেট লঞ্চার এবং অন্যান্য অস্ত্রও ব্যবহার করে।

বিবৃতি অনুসারে, পোস্টে উপস্থিত বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা সাথে সাথে আক্রমণের জবাব দেন। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, সহায়তাকারী এবং হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST