৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

সিনেমায় অভিনয় না করার কারণ জানালেন পড়শী

অনলাইন ডেস্ক : সংগীত শিল্পী সাবরিনা পড়শী। গান ছাড়াও অভিনয়েও নাম লিখিয়েছেন তিনি। দুই বছর ধরে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন এই শিল্পী। গত ঈদেও অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রথম ভালোবাসা’ নামে একটি নাটকে কাজ করেছেন; সেখানেও এই গায়িকা রেখেছেন মেধার ছাপ। ফলে বরাবরের মত ভিউ এবং দর্শকপ্রিয়তায়ও এগিয়ে ছিল পড়শীর অভিনয়ের নাটকগুলো।

সিনেমায় পর্যন্ত দেখা গেছে তাকে। ২০১৬ সালে সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘মেন্টাল’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু এরপর আর বড় পর্দায় দেখা যায়নি এই গায়িকাকে।

 

 

জানা গেলো, কোনোরকম ছোট পর্দায় পড়শীকে দেখা গেলেও বড় পর্দায় তাকে একেবারেই দেখা যাবে না। কারণ, সিনেমার জন্য কাজ করার আগ্রহ এই শিল্পীর নেই বললেই চলে। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নাটক চলচ্চিত্রে কাজ করার প্রসঙ্গে কথা বলেন তিনি। সেখানে চলচ্চিত্রে আর তাকে দেখা যাবে না বলে সরাসরি জানিয়ে দেন এই শিল্পী। পড়শীর কথায়, তার অভিনয় শুধুমাত্র নাটকের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান; এর বাইরে আর তাকে দেখা যাবে না। তিনি বলেন, ‘নাটক পর্যন্ত ঠিক আছে; নাটকের ক্ষেত্রে তিন-চারদিনের কাজের সেই সময়টুকু নেওয়ার ক্ষমতা আমার রয়েছে। আমি মনে করি যে, এই তিন-চারদিন পর্যন্ত ডিরেক্টর আমাকে সহ্য করতে পারবেন। এর বেশি সময় ডিরেক্টর আমাকে সহ্য করতে পারবে না।’

আরও পড়ুনঃ   চার-পাঁচ বছর পাগলপ্রায় ছিলাম : নোরা ফাতেহি

চলচ্চিত্রের কাজ তার জন্য দুঃসাহসিকতা বলেও মনে করেন এই শিল্পী। তার ভাষ্য, ‘আমি যেটি করেছি, পুরোটাই পছন্দের জায়গা থেকে। যেহেতু আমি পেশাদার না, সেই জায়গাতে এমন দুঃসাহস করতেও যাব না।’

ছোট পর্দায় কাজ করার অভিজ্ঞতা জানিয়ে পড়শী বলেন, ‘আমার প্রথম নাটকের কাজটা বেশ জটিল ছিল। আমাকে একরকম ঘাড় ধরেই নাটকটিতে কাজ করানো হয়েছিল। আমি একদমই করতে চাইনি, কারণ আমি বেশ ভয় পাচ্ছিলাম। হ্যাঁ, এটি আলাদা জায়গা; যেহেতু গানের মানুষ, গান গাইবে এটাই স্বাভাবিক। গানের পাশাপাশি যখন অভিনয়টা করছি, সেক্ষেত্রে আলাদা একটি এক্সাইটমেন্ট কাজ করে। ভালোলাগার এক্সাইটমেন্ট, ভয় সবকিছুই। অভিনয়ের ব্যাপারটা হল পুরোটাই শখের বশে করা, তাছাড়া কিছু না। প্রধানত আমি গায়িকা, তাই গান নিয়েই পুরোটা থাকা হয়।’

আরও পড়ুনঃ   কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন ভাবনা

সাবরিনা পড়শী ছোটবেলাতেই সংগীত প্রতিযোগিতায় নাম লেখিয়ে তাক লাগিয়েছেন দেশবাসীকে। উপহার দিয়েছেন শত শত গান। গায়িকা হিসেবে অসামান্য জনপ্রিয়তার পাশাপাশি ক্যারিয়ারে অর্জন করেছেন সেরা কণ্ঠশিল্পীর সম্মাননা।

শনিবার মুক্তি পেয়েছে পড়শীর ডুয়েট গান ভালোবাসা বলে কি তারে। গানটিতে একইসঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। কিছু গল্পের নাম থাকেনা নামের একটি নাটকের গান এটি। গানটির সুর ও সংগীত পরিচালনায় ছিলেন রেজওয়ান শেখ। সুলতান এন্টারটেইনমেন্ট এর ব্যানারে প্রকাশ হয়েছে গানটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST