২৯ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

চার-পাঁচ বছর পাগলপ্রায় ছিলাম : নোরা ফাতেহি

অনলাইন ডেস্ক : ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি। বলিউডের অন্যতম আইটেম ড্যান্সার হিসেবেও পরিচিতি তার। কখনও কাজ আবার কখনও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় চলে আসেন তিনি। তবে গত কয়েক বছর ধরে নিজের কাজ নিয়ে বেশ তিক্ত অভিজ্ঞতা ছিল নোরার। কাজের চাপে একেবারে বেসামাল হয়ে পড়েছিলেন অভিনেত্রী। সেই অভিজ্ঞতাই সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে জানালেন তিনি।

নোরা ফাতেহির কাছে তখন জানতে চাওয়া হয়, যদি তার জীবনের ওপর কোনো ডকুমেন্টারি তৈরি করা হয়, তাহলে কোন সময়টি তুলে ধরা কঠিন হবে। সে উত্তরে নোরা বলেন, ‘সম্ভবত গত চার-পাঁচ বছরের সময়টি। কারণ, এ সময় আমার সঙ্গে অনেক কিছুই ঘটেছে, যারা অনেকেই জানেন না। খুবই বিশৃঙ্খল সময় ছিল এটা, বলা যায় চার-পাঁচ বছর পাগলপ্রায় ছিলাম। সময়টি নিয়ে কথা বলা আমার জন্যে কঠিন। যদি কখনও ডকুমেন্টারি করার সিদ্ধান্ত নেই, তাহলে বিষয়টি নিয়ে ভেবে দেখব।’

আরও পড়ুনঃ   আবারও তদন্তকারী সংস্থার তলব, বিপাকে জ্যাকুলিন

সে সময়ের বর্ণনা দিয়ে সাক্ষাৎকারে নোরা বলেন, ‘সময়টা আমার কাছে রোলার কোস্টারে রাইড করার মত ছিল। সে সময় শ্যুটিং সেট আমার কাছে একেবারেই নতুন। যখন আমার প্রথম ছবির দৃশ্যে পরিচালক ‘কাট’ বলেছিলেন, আমি সঙ্গে সঙ্গেই চরিত্র থেকে বের হয়ে গিয়েছিলাম। তখন পরিচালক বলেছিলেন, যখন আমরা কাট বলি, তখন আপনাকে চার-পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপর চরিত্র থেকে বের হতে হবে। আমি আগে এসব জানতাম না। তবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে তখন শ্যুটিং সেট থেকে অনেক কিছু শিখেছিলাম।’

মরোক্কান বংশোদ্ভূত নোরা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তার ক্যারিয়ারের জন্য অন্য দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত তার পরিবারের পক্ষেও কঠিন ছিল।

নোরার সাফল্য নিয়ে তার পরিবারে কী মনে করে তা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘প্রথমদিকে, যখন আমি এই যাত্রা শুরু করি, তখন সবাই মনে করেছিল আমি পাগল। কেউ আমাকে সমর্থন করেনি। যদিও এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে, যেখানে কোনো বন্ধু, পরিবার, যোগাযোগ বা সম্পর্ক নেই, সে জায়গাটি কতটা অদ্ভুত হতে পারে তা বুঝেছি। আমি একমাত্র যে সীমা ছাড়িয়ে কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এটি ভাবারও বিষয় না। তাই আমার পরিবার এ নিয়ে আমাকে কিছু বলেন নি, বরং সমর্থন করেছেন এবং গর্বিতও। আমরা যখন দুবাই, মরোক্কো বা কানাডায় যাই, তখন ভক্তদের দেখে তারা অভিভূত হয়ে পড়েন’- যোগ করেন নোরা ফাতেহি।

আরও পড়ুনঃ   পাল্টাপাল্টি আক্রমণের পর সেই দীঘিকেই পছন্দ রাফীর!

২০১৪ সালে বলিউডে প্রবেশ করেন নোরা ফাতেহি। এক দশকের ক্যারিয়ারে তিনি নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল ২০১৫ সালে “রোত্তে হুয়ে আদমি” সিনেমায়। এরপর ২০১৮ সালে দিলবার গানে নেচে বেশ জনপ্রিয়তা পান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST