১১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

আবারও তদন্তকারী সংস্থার তলব, বিপাকে জ্যাকুলিন

অনলাইন ডেস্ক : অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলা নিয়ে আবারও আলোচনায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) জিজ্ঞাসাবাদের জন্য বুধবার (১০ জুলাই) জ্যাকুলিনকে সকাল ১১টায় ইডির সদর দফতরে হাজির হতে বলা হয়েছে।

এর আগে, ইডি দিল্লি হাইকোর্টে বলেছিল যে জ্যাকুলিন ফার্নান্ডেজ আসলে সুকেশের জালিয়াতির বিষয়ে সমস্ত কিছু জানতেন। শীঘ্রই জ্যাকুলিনকে তাই জিজ্ঞাসাবাদ করা হবে।

ইডির অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর তার অপরাধ মূলক কাজ থেকে আয় করা অবৈধ অর্থ জ্যাকুলিন ফার্নান্দেজ জন্য উপহার কিনতে ব্যবহার করেছেন। জ্যাকুলিন চন্দ্রশেখরের ফৌজদারি মামলায় জড়িত থাকার কথা জানতেন। সুকেশ যে বিবাহিত ছিলেন জ্যাকুলিন সেকথাও জানতেন। তবু অভিনেত্রী সে বিষয়গুলো উপেক্ষা করে সুকেশের সঙ্গে আর্থিক লেনদেন করেছিলেন।

আরও পড়ুনঃ   মেয়েকে সামনে আনলেন দীপিকা, কার মতো হয়েছে দেখতে?

প্রসঙ্গত, এর আগে ইডি আদালতকে জানিয়েছিল ‘জ্যাকুলিন ফার্নান্দেজ কখনও সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে হওয়া আর্থিক লেনদেনের সত্যতা প্রকাশ করেননি এবং সর্বদা তথ্য গোপন করে গিয়েছেন। তিনি আজ পর্যন্ত সত্যকে সামনে আসতে দেননি। এটাও ঠিক যে জ্যাকুলিন ফার্নান্দেজ সুকেশ চন্দ্রশেখরকে গ্রেপ্তার করার পরে নিজের মোবাইল থেকে সম্পূর্ণ ডেটা মুছে ফেলেছেন। যার অর্থ প্রমাণ নষ্ট করা। তিনি তার সহকর্মীদেরও নির্দেশ দিয়েছিলেন প্রমাণ নষ্ট করার।

এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হলফনামায় আরও জানিয়েছিল,জ্যাকুলিন সুকেশের থেকে শুধু ৫ কোটি ৭১ লক্ষ ১১ হাজার ৯৪২ টাকার উপহারই নেননি, সঙ্গে দুটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট যা তার ভাই ও বোনের সেখানেও এক লক্ষ ৭২ হাজার ৯১৩ আমেরিকান ডলার ও ২৬ হাজার ৭০৪ অস্ট্রেলিয়ান ডলার স্থানান্তর করার জন্য অনুরোধ করেছিলেন।

আরও পড়ুনঃ   ‘আব্রাম না থাকলে তাকে আমার যোগ্য বলেও মনে করতাম না’

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে জ্যাকুলিন ফার্নান্ডেজ এই মামলায় তার বিরুদ্ধে এফআইআর বাতিল করার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। জ্যাকুলিন জানিয়েছিলেন, এর সঙ্গে তার কোনও রকম যোগসূত্র নেই। বর্তমানে জামিনে রয়েছেন জ্যাকুলিন। এর বাইরে মহাদেব বেটিং অ্যাপ মামলায় জ্যাকুলিনের নামও উঠে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST