৩১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ঘনিষ্ঠ দৃশ্যের অভিজ্ঞতা জানালেন জাহ্নবী

অনলাইন ডেস্ক : জাহ্নবী কাপুর অভিনীত ক্রিকেট নিয়ে বলিউডের নতুন সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। চলচ্চিত্রটিতে নায়িকা জাহ্নবীর বিপরীতে রয়েছেন রাজকুমার রাও। গত ১২ মে মুক্তি পায় চলচ্চিত্রটির ট্রেইলার। আর তা থেকেই নতুন করে ‘মিসেস মাহি’ হিসেবে আলোচনায় আসতে থাকেন এই অভিনেত্রী।

এদিকে সিনেমাটির মুক্তি পাওয়ার সময়ও ঘনিয়ে এসেছে। শেষ মুহূর্তে চলছে চলচ্চিত্রটির প্রচারকাজ; যা নিয়ে ব্যস্ততার মাঝেই থাকছেন জাহ্নবী। পাশাপাশি ব্যস্ত থাকছেন সামাজিক মাধ্যমেও। সেখানে সিনেমায় তার চরিত্র নিয়ে দর্শকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এরইমধ্যে চলচ্চিত্রে রাজকুমারে সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্যের বিষয়ে কথা ওঠে। পরে এক প্রশ্ন-উত্তর পর্বে এ প্রসঙ্গে মুখ খোলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ   বাবার সম্পত্তি সমানভাগে বণ্টন করলেন রুনা খানের ভাই

সামাজিক মাধ্যমে দেওয়া ওই সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছেন, রাজকুমারের সঙ্গে ঘনিষ্ঠ হওয়াটা তার জন্য সহজ ছিল না। অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিংয়ের সময় তারা দুজনেই অনেক ক্লান্ত ছিলেন। কারণ, টানা ২০ ঘণ্টা চলেছিল সেই শ্যুটিং। বিষয়টি নিয়ে এই অভিনেত্রী বেশ চিন্তিত ছিলেন বলেও জানান।

জাহ্নবী বলেন, ‘যখন দুজনে কাছে আসি, নিজেদের মৃত বলে মনে হচ্ছিল- যেন ক্লান্ত হয়ে মরে যাব। আমাদের পেটের অবস্থাও খারাপ ছিল, শরীরে কোনো শক্তিই ছিল না। এরপরও প্রেমে পড়ার অভিনয় করতে হয়েছে, প্রথম চুম্বনের অনুভূতিও ফুটিয়ে তুলতে হয়েছে। শরীর ক্লান্ত থাকলেও, সেটা তো আর প্রকাশ করা যাবে না। যদিও প্রশিক্ষকের সাহায্যে দৃশ্যটা ঠিকভাবে করা হয়।’

আরও পড়ুনঃ   ‘মন দিয়ে মানুষকে ছোঁয়া যায় না, শরীর দিয়ে মন ছুঁতে হয়’

করণ জোহরের প্রযোজনায় ও শরণ শর্মার পরিচালনায় চলচ্চিত্র ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ নির্মিত হয়েছে। শুক্রবার (৩১ মে) চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে বুধবার (২৯ মে) রাতে মুম্বাইয়ে চলচ্চিত্রটি নিয়ে বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়।

এদিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে চালানোর কাজে সম্পূর্ণ প্রস্ততি সেরেছে বলে জানিয়েছে বক্স অফিস। ইতোমধ্যে এই সিনেমার ৫০ হাজার টিকিট বিক্রি করেছে তারা, এমনকি ৩১ মে পর্যন্ত টিকিট বিক্রির সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST