১৪ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে অধরা ওয়ানডে সিরিজ এবারই জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর এবার অজিদের হোয়াইটওয়াশ করার সুযোগ শান্তদের সামনে। তবে ম্যাচে শেষবেলায় রোমাঞ্চ ছড়িয়েও সেটা আর হয়ে ওঠেনি। টাইগারদের খেলা দেখতে আসা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ম্যাচ শেষে মতামত ব্যক্ত করেছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচে বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং আমরা দীর্ঘ প্রায় ২১ বছর পরে অস্ট্রেলিয়াকে নিজের দেশের মাটিতে হারিয়ে আমরা সিরিজ জয় করেছি। এটা আসলে এটার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।’

আরও পড়ুনঃ   রাজপাড়া থানা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ১

‘তৃতীয় ম্যাচেও আমরা আসলে হোয়াইটওয়াশের দিকে যাচ্ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমাদের জয়ের প্রায় আমরা দ্বারপ্রান্তে চলে এসেছিলাম। হয়তোবা শেষ মুহূর্তে এসে আমরা পারিনি, কিন্তু আমরা সিরিজ জয় করেছি এবং এটাকে আমরা ধারণ করতে চাই, এটাকে আমরা ধরে রাখতে চাই’—যোগ করেন আমিনুল।

ম্যাচ শেষে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘২৭৫ রান ঠিকঠাকই ছিল। মোসাদ্দেক ও হৃদয় যেভাবে ব্যাটিং করেছে সেটা দেখে ভালো লাগছে। কিন্তু মাঝের ওভারে আমাদের স্পিনাররা পর্যাপ্ত উইকেট পায়নি। এজন্যই আমাদের ম্যাচ হারতে হয়েছে। ক্রিকেটে এমনটা হতেই পারে।’

আরও পড়ুনঃ   রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

শান্ত আরও বলেন, ‘গত তিন ম্যাচে আমরা যেভাবে খেলেছি তাতে ছেলেদের নিয়ে আমি গর্বিত। বিশেষ করে আজকে শেষ কয়েক ওভারে আমরা যেভাবে কামব্যাক করেছি, সেটা দারুণ। আমরা বিশ্বাস করি যেকোন সময়ই আমরা কামব্যাক করতে পারব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১০

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১১

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১২

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৩

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৪

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৫

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৬

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৭

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৮

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৯

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

২০

Design & Developed by: BD IT HOST