১২ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

বাঘায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এমপি চাঁদ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী-৬ ( চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

স্টাফ রিপোর্টার, বাঘা: “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”-এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করতে “স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন” (“Startup, Science Project and Innovation Idea Showcasing Program”).কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ১১ টায় বাঘা উপজেলা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), সেকায়েপ-এর আয়োজনে এর শুভ উদ্বোধন করা হয়।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। বিদ্যালয় প্রাঙ্গণে সারিবদ্ধভাবে সাজানো স্টলগুলোতে খুদে বিজ্ঞানীরা তাদের নিজেদের তৈরি বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং স্মার্ট আইডিয়ার মডেল প্রদর্শন করেন।

প্রদর্শনীতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ ছিল প্রধান আকর্ষণ, যা বিজ্ঞান ও প্রযুক্তিতে নারী শিক্ষার অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসক হিসেবে বুলবুলকে চায় নগরবাসী

বাঘা উপজেলার নির্বাহী অফিসার শাম্মী আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী-৬ ( চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। প্রধান অতিথির বক্তব্যে চাঁদ বলেন, আজকের তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের এই ছোট ছোট উদ্ভাবনই উন্নত বাংলাদেশের ভবিষ্যৎ। প্রতিটি সৃজনশীল উদ্যোগ ও উদ্যোক্তাকে যথাযথ মূল্যায়ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করে আমাদের এই দেশকে বিশ্বদরবারে পরিচি ঘটাতে হবে।

পরে প্রধান অতিথি বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনগুলো দেখে তাদের সাথে কথা বলেন এবং উৎসাহ দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহদৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু , সদস্য সচিব আশরাফ আলী মলিন, চারঘাট পৌর সভার সাবেব মেয়র বিকুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরজ জামান সুরুজ, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তফি, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর আলী, মুকলেসুর রহমান মুকুল, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামিম সরকার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের নেতা সালেহ আহমেদ সালাম ও শফিকুল ইসলাম-সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সুধীজন।

আরও পড়ুনঃ   বিচারকের আদেশ জালিয়াতি, কারাগারে বেঞ্চ সহকারী

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১০

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১১

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৪

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৭

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৯

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST