২৪ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাসিক প্রশাসক হিসেবে বুলবুলকে চায় নগরবাসী

রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল-কে প্রশাসক হিসেবে দেখতে চান নগরবাসী। তাদের দাবি, অতীত অভিজ্ঞতা ও নগর উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে দায়িত্ব দেওয়া হলে রাজশাহীর চলমান ও অসমাপ্ত উন্নয়ন প্রকল্পগুলো গতি পাবে।

জানা যায়, ২০০৮ সালে তিনি প্রথমবার রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেন। সে সময় তিনি যুবদলের সভাপতি ছিলেন। দলীয় ও স্থানীয় নেতাকর্মীদের অনুরোধ এবং সাধারণ মানুষের সমর্থনে তিনি নির্বাচনে প্রার্থী হন। তবে ওই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিকূল থাকায় প্রথম সারির অনেক নেতাই বিভিন্ন মামলায় কারাবন্দি ছিলেন। তার সমর্থকদের অভিযোগ, নানা প্রতিবন্ধকতার কারণে সে নির্বাচনে তিনি বিজয়ী হতে পারেননি। তবুও আন্দোলন-সংগ্রাম ও দমন-পীড়নের মধ্যেও তিনি নগরবাসীর কাছে জনপ্রিয়তা ধরে রাখেন।

পরবর্তীতে ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেদিন নগরজুড়ে ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়। ফলাফলে নিরঙ্কুশ বিজয় অর্জন করে তিনি মেয়র নির্বাচিত হন।

দায়িত্ব গ্রহণের পর তিনি আধুনিক রাজশাহীর রূপকার হিসেবে পরিচিত সাবেক মেয়র মিজানুর রহমান মিনু-এর সময়ে শুরু হওয়া অসমাপ্ত প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেন। তার সময় নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার ও সম্প্রসারণ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবার মানোন্নয়নে একাধিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। অনেক নাগরিকের মতে, ওই সময়ে নগর ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আসে।

আরও পড়ুনঃ   সিরাজগঞ্জে কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে পূর্ণ মেয়াদকাল দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়নি বলে তার সমর্থকদের অভিযোগ। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়। ২০১৫ সালের ২ মার্চ তার বাসভবনে পুলিশের অভিযান এবং পরিবারের সদস্যদের আহত ও আটক করার ঘটনাও তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়।

নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন আলী বলেন,“বুলবুল ভাই পরিক্ষীত নেতা। দলের বিপদে তিনি আমাদের পাশে ছিলেন। তিনি যখন মেয়র ছিলেন তখন রাজশাহীর অনেক উন্নয়ন কাজ হয়েছিল। রাজশাহী নগরীর উন্নয়নে সিটি কর্পোরেশনের চেয়ারে বুলবুল ভাইয়ের বিকল্প নেই। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আমরা তাই বুলবুল ভাইকেই দেখতে চাই।”

একই কথা জানান নগরীর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজাহার আলী। তিনি বলেন,“রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আমরা বুলবুল ভাইকে দেখতে চায়। তার কারণ হলো, বুলবুল ভাই যোগ্য নেতা। তিনি মেয়র থাকাকালীন রাজশাহী সিটির অনেক উন্নয়ন করেছেন। বুলবুল ভাইয়ের উপরে আমাদের আস্থা রয়েছে। তিনি প্রশাসক হলে রাজশাহীর উন্নয়ন করবেন।”

সাবেক যুবদল নেতা মো: আলমগীর কবির রেজু বলেন, বুলবুল ভাই একজন সৎ মানুষ তিনি ভোটে নির্বাচিত মেয়র ছিলেন, আওয়ামীলীগ আমলে তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখে ঠিক মত দায়িত্ব পালন করতে দেয়নি, আমরা চাই তার মাধ্যমে অসম্পূর্ন কাজ গুলো সম্পূর্ন করা হোক।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

এছাড়াও বিএনপির সাবেক ও তৃনমুল পর্যায়ের নেতা মোস্তাক আহম্মেদ ডলার, শফিক আহমেদ হাসি, মহানগর ছাত্রদলের সাদকাতুর রহমান জিদান, ফাহিম হোসেন, সিহাবুল ইসলামসহ স্থানীয়রা রাসিক প্রশাসক হিসেবে সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে চাইছেন।

নগরবাসীর একাংশ মনে করছেন, তাকে প্রশাসক বা মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হলে অতীতে শুরু হওয়া উন্নয়ন কার্যক্রমগুলো পুনরায় গতিশীল হবে এবং রাজশাহী নগরী তার কাঙ্খিত উন্নয়নের ধারায় ফিরবে।

জানতে চাইলে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন,“আমি জনগণের রাজনীতি করি। আমি জনগণেরই সেবক। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন আমি যোগ্য তাহলে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে আমি সে দায়িত্ব পালন করতে প্রস্তুত।”

রাজনীতি বিশ্লেষকেরা মনে করছেন রাজশাহীর উন্নয়নে অভিজ্ঞ ও পরিচিত মুখ মোসাদ্দেক হোসেন বুলবুল। তাকে দায়িত্ব দেওয়া হলে তিনি এই নগরীর কাঙ্খিক উন্নয়নে অগ্রগতি আনতে পারবেন। তবে রাজশাহীর সামগ্রিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে ভবিষ্যতে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং পাশাপাশি দলীয় হাইকমান্ড কি সিদ্ধান্ত গ্রহণ করে সেইদিকে তাকিয়ে রাজশাহী নগরবাসী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST