৮ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮জুন) বেলা ১১টায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় পুলিশ সুপার প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি তাঁর উপস্থাপনায় বলেন, বর্তমান সমাজে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখা এবং অন্যদের সচেতন করা অত্যন্ত জরুরি।

তিনি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, মাদক একটি পরিবার ও সমাজ ধ্বংসকারী ব্যাধি। এ থেকে দূরে থাকতে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু সামাজিক অপরাধ নয়, আইনের দৃষ্টিতেও শাস্তিযোগ্য অপরাধ। বাল্যবিবাহের ফলে কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুনঃ   ইউক্রেন যুদ্ধ নিয়ে মাখোঁর সঙ্গে আলোচনায় প্রস্তুত পুতিন

সাইবার ক্রাইম বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন। অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকা এবং সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।

প্রায় এক ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী মনোযোগ সহকারে বক্তব্য শোনেন এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার অঙ্গীকার ব্যক্ত করেন। পুলিশ সুপারের বক্তব্যের মাঝে মাঝে অনুমতিক্রমে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করলে পুলিশ সুপার তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন।

আরও পড়ুনঃ   দুষ্টের দমন করে আরও নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুশান্ত কুমার মন্ডল । তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের প্রাপ্ত দিকনির্দেশনা অনুসরণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষানবিশ অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান পিপিএম, ইনস্পেক্টর (তদন্ত) আবু তাহেরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১০

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১১

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১২

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৩

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৪

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৫

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৮

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে গ্রেফতার ১২

২০

Design & Developed by: BD IT HOST