৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার

নিয়ামতপুরে (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে জনগণের সহায়তায় আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোরকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া হাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে একটি গরু ও গরু চুরি কাজে ব্যবহৃত পিক-আপ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত দুজন হলেন মো. জজ মিয়া (৫০)। বাবার নাম মৃত কুদ্দুস মিয়া। বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মান্দার পাড়া গ্রামে। আপরজন হলেন একই উপজেলার ওরুন্দি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. রানা (৩১)।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে বিএডিসির ডিলারের ডিএপি সার পাচারের সময় হাতে-নাতে আটক

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছাতড়া এলাকায় প্রতি সোমবার সাপ্তাহিক গরুর হাট বসে। এই হাট থেকে আন্ত:জেলা চোর চক্রের কিছু সক্রিয় সদস্য কৌশলে একটি গরু চুরি করে। গরুটি একটি পিক-আপ ভ্যানে করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময়স্থানীয় জনগণ পিক-আপ আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দুজনকে গ্রেপ্তার করে। এসময় একটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত পিক-আপ জব্দ করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে আদিবাসী নারীকে গলাকেটে হত্যা

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম মঙ্গলবার বেলা ১১ টায় বলেন, উপজেলার ছাতড়া বাজারে স্থানীয় জনগণের সহায়তায় দুজন গরুচোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া গরুটি বিজ্ঞ আদালতের নির্দেশে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST