৩০ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মারধরের শিকার সিয়াম তরফদার (১৯)।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে এক তরুণকে মারধর করে ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মারধরের শিকার ওই তরুণকে হাসপাতালে ভর্তি করা হলে তাঁর মাথায় পাঁচটা সেলাই দেওয়া হয়েছে। এঘটনায় নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নিয়ামতপুর সদরের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। তবে অভিযুক্তরা টাকা ছিনিয়ে নেওয়ার কথা অস্বীকার করেছেন।

মারধরের শিকার ওই তরুণের নাম সিয়াম তরফদার (১৯)। বাবার নাম নূরে আলম সিদ্দিকী। বাড়ি উপজেলার ভীমপুর গ্রামে।আর অভিযুক্তরা হলেন একই গ্রামের মৃত নজরুল ইসলাম তরফদারের ছেলে নুর আলম (৪৫) ও উপজেলার সাংসৈল গ্রামের আখতারুজ্জামান (৬০)।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের সঙ্গে ভুক্তভোগী পরিবারের দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সিয়াম উপজেলা সদরের হেলিপ্যাড এলাকায় অবস্থিত ড্রিমল্যান্ড কফি হাউসের পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় অভিযুক্ত নুর আলম ও আখতারুজ্জামানসহ বেশ কয়েকজন সিয়ামকে জোরপূর্বক নুর আলমের দোকানের ভেতরে নিয়ে যায়।

আরও পড়ুনঃ   তোমাকে হারানোর কষ্টটা আজও প্রথম দিনের মতোই : পূজা চেরি

অভিযোগে বলা হয়েছে, দোকানের ভেতরে নিয়ে সিয়ামকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে নুর আলম ধারালো বড় ছুরি দিয়ে সিয়ামের মাথায় আঘাত করলে গুরুতর জখম হয়। এসময় অভিযুক্তরা সিয়ামের কাছ থেকে নগদ ১০ লাখ টাকা, একটি স্মার্টফোন ও একটি বাটনফোন ছিনিয়ে নেয়।

ঘটনার বিষয় জানতে পারলে ভুক্তভোগীর চাচা ও স্থানীয় লোকজন তাঁকে চিকিৎসার জন্য নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পর অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে স্কুল শিক্ষিকাকে মারধরের অভিযোগ

এ বিষয়ে অভিযুক্ত নুর আলম বলেন, ছেলেটিকে শাসন করার জন্য চর থাপ্পড় মেরেছিলাম, মাথায় পাঁচটি সেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তাকে শাসন করার সময় তার টিনের দোকানে পড়ে যেয়ে ছেলেটির মাথা কেটে যায়। তিনি আরো বলেন, ছেলেটির কাছে কোন টাকা ছিল না, তার কাছ থেকে আমরা কোন কিছু নেইনি।

এ ব্যাপারে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ভারতে বিস্ফোরণে নিহত অন্তত ১১

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

রাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হক

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর করলেন স্থানীয় সরকার মন্ত্রী

আইন-শৃঙ্খলা, জনসেবা ও উন্নয়ন কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

বাগমারায় নজরুল বর্ষের উদ্বোধন

১২

সাবেক আইজিপি ড. এম. এনামুল হকের জানাজায় জেলা পরিষদ প্রশাসক

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

পুঠিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

১৬

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১৭

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৮

নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

১৯

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST