১৬ মে ২০২৪
অনলাইন সংস্করণ

মনের মতো পুরুষকে বিয়ে করতে চান প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক : স্কুলজীবন থেকেই পেশাদার মডেল হিসেবে কাজ শুরু করেন ওপার বাংলার অভিনেত্রী প্রিয়াঙ্কা রতি পাল। টেলিফিল্মের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি।

ভারতীয় টিভি সিরিয়াল ‘জয় বাবা লোকনাথ’-এর জমিদারগিন্নি অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি ‘দিদি নম্বর ওয়ান’ শোতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা এবং তার মামি।

সেখানে প্রিয়াঙ্কা বলেন, ‘যখন আমি ক্লাস এইট-এ পড়ি সে সময় বাবা মারা যায়। এরপর চার বছর সংসার চালাতে মা অনেক কষ্ট করেছেন। টুয়েলভে পড়তেই সংসারের হাল ধরে মা ও বোনের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন।

আরও পড়ুনঃ   যখন বাইরে যাই, তখন ছবি তুলতে চাই না : সোনাক্ষী

তবুও ১০ বছর আগে শীতের রাতে এক কাপড়ে মা আমার পোষা ৬টি কুকুরসহ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এরপর থেকে মামির কাছে বেড়ে ওঠা।’

কান্না চেপে অভিনেত্রী বলেন, ‘ওই রাতে আমাকে কেউ আশ্রয় দিলেও ৬ টি কুকুরকে দিতো না। কিন্তু মামি যে ৬ টি কুকুরকে শুধু রাখেনি, ওইদিন কথা দিয়েছিল আমি তোর দায়িত্ব নিলাম। আজ পর্যন্ত সেটা পালন করেছে।

শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। জন্ম তো পশুরাও দেয়। মা হওয়ার জন্য দায়িত্ব পালন করতে হয়। এর জন্য সবসময় রক্তের সম্পর্ক থাকারও দরকার হয় না। এটা আমি নিজের জীবন দিয়ে বুঝেছি।’

আরও পড়ুনঃ   ১৬ বছর পর মায়ের পোশাকে রুনার ১৪ বছরের মেয়ে

প্রিয়াঙ্কা জানান, ‘মনের মতো পুরুষকে বিয়ে করতে চান তিনি। নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে টলিগঞ্জের গণ্ডি পেরিয়ে এখন মুম্বাইয়ে অভিনয়ের পাশাপাশি একটি ক্লাউড কিচেন পরিচালনা করেন এ অভিনেত্রী।’

মায়ের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অনেক দিন তো হল সময় পাল্টেছে দিন পাল্টেছে। নিশ্চয়ই মা আমার উপর আর রেগে নেই।নিশ্চয় তিনি আমাকে কোনও না কোনও দিন আপন করে নেবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১০

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১১

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১২

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৪

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৫

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৮

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

২০

Design & Developed by: BD IT HOST