১৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

যখন বাইরে যাই, তখন ছবি তুলতে চাই না : সোনাক্ষী

অনলাইন ডেস্ক : অভিনয় জগতে পা রাখার প্রায় ১৫ বছর পর বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা নিজেকে একজন অভিনেত্রী হিসেবে নয়, একজন বাস্তববাদী মানুষ হিসেবে তুলে ধরেছেন। তার মতে, অনেক তারকাই তাদের আসল সত্তা থেকে দূরে চলে যান, এমন একটি মুখোশ পরে থাকেন যা তারা নন।

কিন্তু সোনাক্ষী জানান, তিনি এমনটা হতে চান না। তিনি বিশ্বাস করেন, একজন মানুষ যেমন, সেভাবেই নিজেকে সবার সামনে তুলে ধরা উচিত। তার কথায়, ‘আপনি যদি একটি মুখোশ ধরে রাখেন, তাহলে সমস্ত শক্তি সেটি ধরে রাখতেই খরচ হয়ে যায়। আমি সেইভাবে শক্তি নষ্ট করতে চাই না।’

আরও পড়ুনঃ   কমলার ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান

নিজের নতুন ইউটিউব চ্যানেল নিয়েও সোনাক্ষীর ভাবনা একই রকম। যদিও দীর্ঘ ভিডিও কন্টেন্ট তৈরি তার জন্য নতুন, তবুও এই প্ল্যাটফর্মটি তাকে তার ভক্তদের সঙ্গে সরাসরি এবং কোনো ফিল্টার ছাড়াই যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে।

তিনি বলেন, ‘যখন আপনি এমন কিছু খুঁজে পান যা কাজ বা চাপের মতো মনে হয় না, তখন এটি মজার হয়ে যায়।’ সোনাক্ষী আরও জানান, ইউটিউবে তিনি যতটা দেখাতে চান, ততটুকুই দেখান। এটি তার জীবনের একটি ছোট অংশ মাত্র। তার কাছে ইউটিউব হলো নতুন ধরনের জনসংযোগ (পিআর) মাধ্যম। এর মাধ্যমে তিনি নিজেকে এমনভাবে উপস্থাপন করেন, যেভাবে তিনি চান, অন্যেরা তাকে যেভাবে দেখতে চায় সেভাবে নয়।

আরও পড়ুনঃ   সালমান শাহের সিনেমায় আসাটা ‘হঠাৎ’, শুরুতে অমত ছিল পরিবারের

সোনাক্ষীর ইউটিউব ভিডিওতে তার স্বামী, অভিনেতা জাহির ইকবালকে প্রায়ই দেখা যায়। সম্প্রতি সোনাক্ষী জানান, জাহিরের সহজ-সরল দৃষ্টিভঙ্গি পাপারাজ্জিদের প্রতি তার নিজের মনোভাবও পরিবর্তন করে দিয়েছে। তিনি বলেন, ‘আমি যখন বাইরে যাই, তখন ছবি তুলতে চাই না। কারণ সেটা আমার একান্ত ব্যক্তিগত সময়।’

জাহিরের ইতিবাচক মনোভাবের কথা বলতে গিয়ে সোনাক্ষী বলেন, ‘তার দৃষ্টিভঙ্গি হলো, অভিযোগ করার পরিবর্তে বরং একটা ছবি তুলে চলে যাই। জাহির খুব ইতিবাচক একজন মানুষ। ওর কারণেই আমি আরও ভালো মানুষ হয়েছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST