১৬ মে ২০২৪
অনলাইন সংস্করণ

অংকের হিসাব লাগে জীবনের শেষ দিন পর্যন্ত -পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

সংবাদ বিজ্ঞপ্তি : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ, এমপি বলেছেন, অংক জীবনে প্রতিটি ক্ষেত্রে লাগে। জীবন যখন শুরু হয় তখন থেকে অংক শুরু এবং জীবনের শেষ দিন পর্যন্ত অংকের হিসাব লাগে।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে ২৩তম আন্তর্জাতিক গণিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আব্দুল ওয়াদুদ বলেন, আপনাদের এই অংকের হিসাবটা আমাদের বাস্তব জীবনে মেলাতে চাই। আপনাদের অংক, জ্যামিতি আমরা মানুষের কল্যাণে কাজে লাগিয়ে একটি সমন্বিত ও বিদ্বেষহীন বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষ যা স্বপ্ন দেখবে নির্দ্বিধায় বাস্তবে সে তাই করবে। বাংলাদেশ পিছিয়ে থাকবে না, অংকও পিছিয়ে থাকবে না।

আরও পড়ুনঃ   ‘রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করে পদে থাকার নৈতিক ও আইনগত অধিকার হারিয়েছেন’

প্রতিমন্ত্রী বলেন, বিজ্ঞান ও বিজ্ঞান চর্চা মানুষকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। আমাদের দেশ যদিও বা একটু পিছিয়ে পড়েছে রাজনৈতিক অনেক কারণে। পিছিয়ে পড়লেও আমাদের গবেষক, শিক্ষক এবং ছাত্ররা গোটা পৃথিবীতে তাদের কর্মদক্ষতা প্রমাণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিভিন্ন সংকট মোকাবিলায় চরম সাহসীকতা প্রদর্শন করেছে যা আমাদের সকলের জন্য অনুকরণীয়।বাংলাদেশ এখন পৃথিবীর রোল মডেল।

তিনি বলেন, বাঙালি জাতি একটি অত্যন্ত শক্তিশালী, সাহসী এবং মেধাবী জাতি। এই জাতিকে আমরা অংক, বিজ্ঞান ও অর্থনীতি দিয়ে ধরে রাখতে চাই।

আরও পড়ুনঃ   ড. ইউনূসের সরকারি বাসভবনে বিএনপি নেতারা

এ সময় প্রতিমন্ত্রী কৃষি নির্ভর এই দেশে বিজ্ঞানমনস্ক চিন্তা-ভাবনা থেকে নতুন নতুন উদ্ভাবনী জ্ঞানকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে সকলকে আহ্বান জানান ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগের প্রফেসর ড. মো: জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে রাবির উপ-উপাচার্য প্রফেসর ড. মো: সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো: হুমায়ুন কবীর, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. নাছিমা আক্তার, বাংলাদেশ গণিত পরিষদের সভাপতি প্রফেসর ড. মো: শহিদুল ইসলাম, রাবির গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: আসহাবুল হকবক্তৃতা করেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১০

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১১

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১২

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৩

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৪

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৫

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৭

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৯

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

২০

Design & Developed by: BD IT HOST