৩০ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

অনন্যাকে ‘আপত্তিকর’ স্পর্শ, সমালোচনার মুখে করণ জোহর

অনলাইন ডেস্ক : বড় সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহর। মূলত, অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে ভরা মঞ্চে ‘আপত্তিকর’ভাবে স্পর্শ করার প্রেক্ষিতে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন এই প্রভাবশালী নির্মাতা। সম্প্রতি ‘কল মি বে’ সিরিজের দ্বিতীয় সিজনের প্রচারণা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অনন্যা পাণ্ডে যখন কথা বলছিলেন, তখন করণ জোহর আচমকা তার শরীরের পেছনের অংশে স্পর্শ করেন। আকস্মিক এই ঘটনায় অনন্যা কিছুটা চমকে উঠলেও পরক্ষণেই হাসিমুখে পরিস্থিতি সামলে নেন এবং পাপারাজ্জিদের সামনে একসঙ্গে পোজ দেন।

আরও পড়ুনঃ   মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত

তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একটি বড় অংশ করণের এই আচরণকে ‘অস্বস্তিকর’ ও ‘অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন। করণের মতো একজন সিনিয়র ব্যক্তিত্বের কাছ থেকে এমন আচরণ কাম্য নয় বলে দাবি করেছেন অনেকে।

এর আগেও সামাজিকমাধ্যমে অনন্যাকে করণের ‘আপত্তিকর স্পর্শ’ নিয়ে আলোচনা হয়েছিল। অন্য একটি অনুষ্ঠানে অনন্যার কোমরে করণের হাত দেওয়া এবং অনন্যার তা সরিয়ে দেওয়ার চেষ্টা ক্যামেরায় ধরা পড়েছিল। বারবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় করণের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। তবে এই ভাইরাল ভিডিও বা বিতর্ক নিয়ে এখন পর্যন্ত করণ জোহর বা অনন্যা পাণ্ডে কোনো প্রতিক্রিয়া জানাননি।

আরও পড়ুনঃ   আইটেম গানে নাচলেন শ্রীলেখা

উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে দারুণ সাড়া ফেলেছিল অনন্যা পাণ্ডের ওয়েব সিরিজ ‘কল মি বে’। বর্তমানে এই সিরিজের দ্বিতীয় সিজনের কাজ চলছে, যেখানে অনন্যার দিদির চরিত্রে অভিনয় করছেন শ্রুতি হাসান। পেশাদার জীবনে অনন্যা ও করণের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও জনসমক্ষে এমন আচরণ বিনোদন পাড়ায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST