১৬ মে ২০২৪
অনলাইন সংস্করণ

‘ডিউন: প্রফেসি’–তে দেখা যাবে টাবুকে

অনলাইন ডেস্ক : প্রায় তিন দশকের বেশি সময় ধরে শক্তিশালী অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন বলিউডের অন্যতম আইকনিক অভিনেত্রী টাবু। এবার হলিউডের একটি বড় প্রজেক্টে কাজ করতে চলেছেন তিনি। এইচবিও ম্যাক্সের ডিউন সিরিজের প্রিক্যুয়েল ‘ডিউন: প্রফেসি’–তে দেখা যাবে টাবুকে।

ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায়, সিরিজটি ২০১৯ সালে চালু করা হয়। এরপর অনেক পরিবর্তন করা হয়েছে। সিরিজটির প্রিমিয়ারের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। ‘সিস্টারহুড অব ডিউন’ উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য লেখা হয়েছে। এই গল্প ‘ডিউন’–এর চেয়ে ১০ হাজার বছর আগের। টাবু সিরিজের অন্যতম প্রধান ভূমিকায় সিস্টার ফ্রান্সেসকার ভূমিকায় অভিনয় করবেন। এই সিরিজে আরও আছেন এমিলি ওয়াটসন, অলিভিয়া উইলিয়ামস, মার্ক স্ট্রন, সারাহ–সোফি বসনিনা এবং শ্যালম ব্রুন–ফ্র্যাঙ্কলিন।

টাবুর চরিত্রের বর্ণনায় বলা হয়েছে, চরিত্রটি দারুণ শক্তিশালী, বুদ্ধিদীপ্ত। একটা সময় সেখানকার রাজার প্রেমিকা ছিলেন, সেখানেই তিনি ফিরবেন রাজধানীর ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে।সিস্টারহুড অব ডিউন উপন্যাসটি লিখেছেন ব্রায়ান হারবার্ট এবং কেভিন জে অ্যান্ডারসন। এই সিরিজের বিষয়ে জানানো হয়েছে, ‘ডিউনের বিশাল দুনিয়ায় পা রাখুন যা তৈরি করেছেন জনপ্রিয় লেখক ফ্রাঙ্ক হারবার্ট। ডিউন প্রফেসিতে উঠে আসবে দুই হারকোনেন সিস্টারের কথা, যারা মানব সভ্যতার ওপর ভবিষ্যতের সমস্ত বিপদ মোকাবিলা করতে পারেন।’

আরও পড়ুনঃ   হিজাব পরায় তোপের মুখে বলিউড অভিনেত্রী

এই সিরিজটি ডেনিস ভিলেনিউভের পরিচালনা করার কথা ছিল। তিনিই ডিউন ছবিটি পরিচালনা করেছেন। কিন্তু জানা যায়, সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। আনা ফর্স্টার এই সিরিজের পরিচালনা করবেন।

‘ডিউন’ এর দুটি সিনেমা এরই মধ্যে মুক্তি পেয়েছে। বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে দুটি সিনেমাই। অস্কার আসরেও ছবির প্রথম পার্ট চমক দেখিয়েছিল। দ্বিতীয় ছবি ‘ডিউন: পার্ট টু’ চলতি বছরের মার্চে মুক্তি পায়। এর তৃতীয় পর্বের কাজ চলছে।

আরও পড়ুনঃ   বিপাশার জেদে সিনেমার বাজেট ৪ থেকে ১৪ কোটি হয় : মিকা

এবার ‘ডিউন’ আসছে ওটিটিতে, সিরিজ হিসেবে। নাম ‘ডিউন: প্রফেসি’। নির্বাহী প্রযোজক দিয়ান আদেমু-জন। সিরিজটি মূলত ‘ডিউন’ ইউনিভার্সের প্রিক্যুয়েল।

কয়েক মাস আগে মুক্তি পেয়েছে টাবু অভিনীত দ্য ক্রু। সেই ছবিতে বিমানসেবিকা হিসেবে নজর কেড়েছেন তিনি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন—
করিনা কাপুর, কৃতি শ্যানন প্রমুখ। ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ৮২ কোটি ৬৭ লাখ রুপি।

এর আগেও আন্তর্জাতিক ছবিতে কাজ করার অভিজ্ঞতা আছে টাবুর। তিনি ‘দ্য নেমসেক’, ‘লাইফ অব পাই’ এবং বিবিসি মিনি সিরিজ ‘অ্যা সুইটেবল বয়’–তে অভিনয় করেছেন।

২০১২ সালে ‘লাইফ অব পাই’ ছবিটি অস্কার জিতেছিল। এই ছবিতে টাবুর সঙ্গে ছিলেন ইরফান খান, আদিল হুসেন এবং সুরজ শর্মা। ৪টি ক্যাটাগরিতে অস্কার পায় এই ছবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১০

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১১

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১২

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৩

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৫

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৭

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৮

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১৯

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST