৮ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

বিএমএসএস রাজশাহী বিভাগের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে ইফতার বিতরণ

রবিবার (৮ মার্চ) বিকেল ৫টায় রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে পথশিশু, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে আজ রবিবার (৮ মার্চ) বিকেল ৫টায় রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে প্রায় শতাধিক পথশিশু, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় কমিটি ও কার্যনির্বাহী কমিটি সদস্য মো. আরিফুল ইসলাম, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এএসএম জুবায়ের হোসেন জুয়েল মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বুলবুল, উপ-আইন বিষয়ক সম্পাদক রুবেল হাসান, সাহিন, ইব্রাহিম পারভেজ জিমসহ সংগঠনের অন্যান্য সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির মায়ের দাফন সম্পন্ন

এই ইফতার বিতরণ কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আর্থিক সহযোগিতা প্রদান করেন। সহযোগিতাকারীদের মধ্যে রয়েছেন-কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সগীর আহমেদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. আরিফুল ইসলাম, রাজশাহী বিভাগীয় উপ-প্রচার সম্পাদক আবু বক্কর, সহ-সভাপতি রমজান আলী, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক এএসএম জুবায়ের হোসেন জুয়েল মন্ডল এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বুলবুল, হেলান উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সহযোদ্ধা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয় হবে : ভূমিমন্ত্রী মিনু

বিএমএসএস কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান খোন্দকার আছিফুর রহমান তোতার পক্ষ থেকে এ মানবিক কর্মসূচিতে সহযোগিতা প্রদানকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১০

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১১

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১২

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৬

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৮

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৯

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

২০

Design & Developed by: BD IT HOST