১৯ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে প্রথমদিনে জমজমাট ইফতারি বাজার

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাহেব বাজারের ইফতারের দোকানগুলোতে জনপ্রিয় আইটেম কিনতে বিত্তবান মানুষদের দেখা গেছে- গণধ্বনি প্রতিদিন

স্টাফ রিপোর্টার : বছর ঘুরে মুসলিমদের মাঝে আবার ফিরে এসেছে সিয়াম-সাধনা ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান। রমজানের প্রথম দিনে রাজশাহীর ইফতার বাজারে দেখা গেছে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়। সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বাজার এলাকায় অস্থায়ী ও স্থায়ী ইফতার দোকান সাজিয়ে বসেন বিক্রেতারা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে ইফতার সামগ্রী কেনাবেচা শুরু হলেও বিকেলে জমে ওঠে পুরোপুরি।

নগরীর সাহেব বাজার, জিরোপয়েন্ট, গণকপাড়া, লক্ষ্মীপুর, নিউমার্কেট ও শালবাগান, রেলগেট, বাস টার্মিনাল, ভদ্রা, তালাইমারি, কোর্ট স্টেশন, নওদাপাড়া এলাকায় বসেছে স্থায়ী ও অস্থায়ী ইফতারের দোকান। এসব দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে সাহেব বাজারের ইফতারের দোকানগুলোতে জনপ্রিয় আইটেম কিনতে বিত্তবান মানুষদের দেখা গেছে।

এ ছাড়াও ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, হালিম, জিলাপি ও বিভিন্ন ধরনের শরবতের চাহিদা রয়েছে।

বিক্রেতারা জানান, প্রথমদিন হওয়ায় ক্রেতাদের আগ্রহ বেশি ছিল। বিশেষ করে ভাজাপোড়া ও মিষ্টিজাতীয় খাবারের চাহিদা ছিল চোখে পড়ার মতো। অনেক দোকানে বিকেল গড়ানোর আগে কিছু জনপ্রিয় আইটেম শেষ হয়ে যায়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

ব্যবসায়ীরা আশা করছেন, রমজানজুড়ে এমন ক্রেতা সমাগম অব্যাহত থাকলে তাদের ব্যবসা ভালো হবে। তবে ক্রেতাদের দাবি, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

ইফতার কিনতে আসা তানিয়া বলেন, রোজা মানেই ইফতারের আনন্দ। এটি বলে বোঝানো যাবে না। আমরা বান্ধবীরা মিলে ইফতার করবো এজন্য কিনতে এসেছি। সব জিনিসই অল্প অল্প করে কিনবো। তবে গত বছরের তুলনায় এবার একটু দাম বেশি। আরেক ক্রেতা তাকদির বলেন, রোজা আসলেই ভালো লাগে। আজ প্রথম রোজা এজন্য ইফতারের দোকানে এসেছি। ইফতার কিনে পরিবারের সাথে ইফতার করবো।

এ ছাড়াও ক্রেতাদের অনেকেই জানান, বাসায় সব আইটেম তৈরি করা সম্ভব হয় না। তাই প্রিয় কিছু খাবার বাইরে থেকে কিনে ইফতারকে বৈচিত্র্যময় করা হয়। তবে কয়েকজন ক্রেতা বাড়তি দামের অভিযোগও করেছেন। তাদের দাবি, কিছু দোকানে আগের তুলনায় ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ   সৌদির হুমকিকে বৃদ্ধাঙ্গুলি, ইয়েমেনে অবস্থান শক্ত করছে বিচ্ছিন্নতাবাদীরা

ইফতার বিক্রেতারা, রমজানের প্রথম দিন হওয়ায় বিক্রি তুলনামূলক বেশি হয়েছে। অনেকেই পরিবার ও আত্মীয়স্বজনের জন্য বাড়তি ইফতার কিনছেন। কয়েকজন বিক্রেতা বলেন, গত বছরের তুলনায় কাঁচামালের দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের আগ্রহে ভাটা পড়েনি। বিকেল ৪টার পর থেকেই ভিড় বাড়তে থাকে, যা মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকে। হালিম বিক্রেতা শরিফ বলেন, প্রথম দিন বলে প্রস্তুতিও বেশি ছিল। আশা করছি পুরো রমজানজুড়েই ভালো বিক্রি হবে। তবে কিছু দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগও রয়েছে। খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন নগরবাসী।

এ দিকে ইফতারের আগে প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে যায়। বিশেষ করে সাহেববাজার ও নিউমার্কেট এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা যায়। পথচারীদের চলাচলেও কিছুটা ভোগান্তি তৈরি হয়। রমজানের প্রথম দিনেই এমন প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে রাজশাহী নগরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১০

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১১

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১২

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৩

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৪

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৫

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৬

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৮

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৯

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST