১২ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

শুক্রবার(১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভারতের পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশের যশোর জেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রবেশ করেন।

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সড়কপথে বাংলাদেশে এসে পৌঁছেছেন। শুক্রবার(১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভারতের পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশের যশোর জেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রবেশ করেন।

ভারতের সাবেক এই কেন্দ্রীয় রেলমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সিনিয়র নেতা সড়কপথেই যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ইতোমধ্যে রাজধানীতে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বাংলাদেশে আগমনকালে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল ত্রিবেদী।

আরও পড়ুনঃ   চাঁদাবাজি ও অপহরণ মামলায় ‘জুলাইযোদ্ধা’ গ্রেপ্তার

​নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বেনাপোল স্থলবন্দরে পৌঁছালে বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামিম হোসেন (উপসচিব) এবং শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ নবনিযুক্ত হাইকমিশনার ও তাঁর স্ত্রীকে ফুল দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান।

​বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ ৫৫ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো পুরোদস্তুর রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠাল নয়া দিল্লি। গত এপ্রিল মাসে ভারত সরকার দিনেশ ত্রিবেদীকে এই পদে নিয়োগ দেয়। তিনি ভারতের বিদায়ী পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন। উল্লেখ্য, বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ব্রাসেলসে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন।

আরও পড়ুনঃ   লালপুরে ফুটপাতে মাছের বাজার, ৫ ব্যবসায়ীকে জরিমানা!

​এর আগে, ২০২০ সালে বৈশ্বিক করোনা মহামারির সময়ে নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ভারতের তৎকালীন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে এসেছিলেন। দীর্ঘ দিন পর আবারও কোনো ভারতীয় হাইকমিশনার কূটনৈতিক মিশন শুরু করতে আকাশপথের পরিবর্তে সড়কপথকে বেছে নিলেন।

​বিশ্লেষকদের মতে, একজন অভিজ্ঞ রাজীতিবিদকে বাংলাদেশে দূত হিসেবে পাঠানোয় দুই দেশের মধ্যকার রাজনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল ও মজবুত হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST