১২ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

সংগৃহীত ছবি

বগুড়া প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৬ বছর বয়সী রাখা মনি নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী দম্পতিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় অভিযুক্ত আমজাদের বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুটি উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকার বাসিন্দা ও অটোভ্যান গ্যারেজের কর্মচারী আবু রায়হানের মেয়ে।

আটকরা হলেন সাহেবপাড়ার আবুলের ছেলে আমজাদ হোসেন (৪২), তার স্ত্রী বন্যা বেগম (৩০) ও প্রতিবেশী আব্দুল কাদেরের ছেলে বাবু (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি নূরানী মাদরাসার ছাত্রী ছিল।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৫৭ কেজি গাঁজা উদ্ধার : গ্রেপ্তার ১

প্রতিদিনের মতো বৃহস্পতিবার আছরের আজানের পর প্রতিবেশী আমজাদের বাড়ির সামনে দিয়ে সরকারি কলেজ এলাকায় প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় শিশুটিকে একা পেয়ে আমজাদের বাড়িতে নিয়ে হত্যা করা হয়। এরপর বস্তাবন্দি করে লাশটি মেঝেতে ফেলে রাখা হয়। ওই দিন বিকেল থেকে রাত পর্যন্ত তার স্বজন ও প্রতিবেশীরা সম্ভাব্য সব জায়গায় শিশুটিকে খুঁজতে থাকেন।

একপর্যায়ে প্রতিবেশী আমজাদের বাড়িতে শিশুটির বস্তাবন্দি মরদেহ দেখতে পান তারা। পরে বিক্ষুব্ধ জনতা আমজাদ ও তার স্ত্রীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরেক প্রতিবেশী বাবুকেও আটক করে পুলিশ। এরপরই এলাকাবাসী আটককৃতদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক ও কয়েকজন সদস্য আহত হন।

আরও পড়ুনঃ   গণভোটে “হ্যাঁ”-এর প্রচারণা ক্যারাভ্যানের উদ্বোধন

নিহত শিশুটির বাবা রায়হান জানান, আমার মেয়ের কানে একজোড়া সোনার দুল ছিল। এই লোভে আমার এইটুকু মেয়েকে তারা হত্যা করেছে। এখন একটাই চাওয়া, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোনার দুলের লোভেই শিশুটিকে হত্যা করা হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আরো এক নারীকে থানায় নিয়ে আসা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

অবৈধ যান, ঝরছে প্রাণ

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১০

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১২

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৪

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৫

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

১৭

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৮

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

১৯

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

২০

Design & Developed by: BD IT HOST