১২ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে চুরি যাওয়া ভুটভুটি উদ্ধারসহ গ্রেপ্তার ২

গ্রেফতারকৃত দুই আসামি।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে চুরি হওয়া একটি তিন চাকার ইঞ্জিনচালিত ভুটভুটি উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনা এবং তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজের কৌশলগত নেতৃত্বে পরিচালিত অভিযানে এই সাফল্য আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যোগীশো গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব আলী তার পিতা মো. আব্দুল করিমের তিন চাকার ইঞ্জিনচালিত ভুটভুটি চুরির ঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, গত ৩ জুন রাত ৮টার দিকে বাড়ির উঠানে রাখা ভুটভুটিটি অজ্ঞাতনামা চোরচক্র চুরি করে নিয়ে যায়। পরদিন ভোরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি করেও ভুটভুটির সন্ধান পাননি।

মামলার পরপরই তানোর থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাজশাহী জেলার পবা থানার দিঘীর পারিলা এলাকায় অভিযান চালিয়ে আলমগীর মাল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে তার দেখানো মতে একটি আকাশি রঙের কাঠ ও লোহার সংমিশ্রণে তৈরি চুরি যাওয়া ভুটভুটি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা।

আরও পড়ুনঃ   নগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ গ্রেপ্তার ১৭

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর মাল জানান, তিনি ভুটভুটিটি তানোর উপজেলার দুবইল গ্রামের জসিম আলীর কাছ থেকে কিনেছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের আরেকটি দল অভিযান চালিয়ে জসিম আলীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে জসিম আলী ভুটভুটিটি চুরি করে বিক্রির বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে চোরচক্রের সক্রিয় সদস্য হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

তানোর থানা পুলিশের এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলেন, চুরি হওয়ার অল্প সময়ের মধ্যেই ভুটভুটি উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করতে পারা পুলিশের দক্ষতা ও আন্তরিকতার প্রমাণ।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “চুরি, ছিনতাইসহ যেকোনো অপরাধ দমনে তানোর থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জনগণের জানমাল রক্ষায় আমরা নিরলসভাবে কাজ করছি। অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

জানা গেছে, রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ওসি এস এম মাসুদ পারভেজের নিবিড় তদারকি ও পরিকল্পনায় পরিচালিত এ অভিযানে তানোর থানা পুলিশ দ্রুততার সঙ্গে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। বিষয়টি এলাকায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST