৯ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

দপ্তর সংস্থার প্রধানগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

নগর ভবনে সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীকে স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বির্নিমাণের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে মহানগরীর দপ্তর সংস্থার প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১২টায় নগর ভবনে সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় সম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে আরো সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। সভায় অতিথিবৃন্দকে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে সম্মাননা স্মারক তুলে দেন রাসিক প্রশাসক। এরআগে নগর ভবনে আগমনে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান তিনি।

সভায় বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোঃ জিললুর রহমান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম তুহিনুর আলম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খন্দকার মোঃ ফয়সল আলম, রাজশাহী জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পক্ষে উপ-পরিচালক ডা. মো. হাসানুল হাছিব। সভায় পাওয়ার পয়েন্টে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন। সভায় আরএমপি, আরডিএ, মেডিকেল কলেজ, রামেক হাসপাতাল এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আস্থা ও বিশ্বাস রেখে আমাকে রাজশাহী মহানগরীকে সেবা করার সুযোগ দিয়েছেন। আমি নগরবাসীর আকাঙ্খা ও প্রত্যাশা পূরণে কাজ করবো। প্রধানমন্ত্রী আমার মাধ্যমে রাজশাহীকে ঢেলে সাজাবেন। তিনি বলেছেন, রাজশাহী সুন্দর, একে আরো সুন্দরভাবে সাজাতে হবে।

রাসিক প্রশাসক আরো বলেন, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজশাহীকে আরো সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বিনির্মাণ করতে চাই। এ কাজে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

আরএমপি পুলিশ কমিশনার ড. মোঃ জিললুর রহমান বলেন, নগরীর সমস্যা ও সম্ভাবনাকে চিহ্নিত করে রাজশাহীকে এগিয়ে নিতে রাসিক প্রশাসক মহোদয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। মাদক নিয়ন্ত্রণ, ডিজিটাল সিকিউরড সিটি হিসেবে রাজশাহী মহানগরীকে গড়ে তুলতে পুরো নগরীকে সিসি ক্যামেরার আওতায় আনা, যানজট নিয়ন্ত্রণ করে চলাচল নির্বিঘ্ন করতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। সকল উন্নয়নে ও নিরাপদ নগরী গড়তে আরএমপি‘র পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

আরও পড়ুনঃ   রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর মনোনয়ন ফরম দাখিল

আরডিএ চেয়ারম্যান এস.এম তুহিনুর আলম বলেন, নগরীর উন্নয়নে আরডিএ রাজশাহী সিটি কর্পোরেশনকে সার্বিকভাবে সহযোগিতা করবে। রাজশাহীর পদ্মা নদীকে ঘিরে পদ্মা ড্রাইভওয়ে নির্মাণ, আবাসন প্রকল্প গ্রহণসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সকলে সমন্বয় করে উন্নয়ন কাজ বাস্তবায়ন করলে টেকসই উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে।

সভায় অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্তকরণ, যানজট নিরসন, বৈদ্যুতিক ক্যাবল ও ড্রেনের স্লাব চুরি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সিসি ক্যামেরা স্থাপন, শিরোইল এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং রোধ, বাস টার্মিনাল নওদাপাড়ায় স্থানান্তর, আরডিএ মাকের্ট এর উন্নয়ন, স্থায়ী ওয়ার্ড কার্যালয়ের জমি প্রদান সহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়।

রাসিকের সচিবের সোহেল রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১০

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১১

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১২

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৩

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৪

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৫

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৮

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে গ্রেফতার ১২

২০

Design & Developed by: BD IT HOST