১১ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

সিগারেটের দাম বাড়ছে, প্রথমবার করের আওতায় নিকোটিন পাউচ

ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার : জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকপণ্যের ব্যবহার নিরুৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেটের সব স্তরের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে প্রথমবারের মতো নিকোটিন পাউচের দাম নির্ধারণ ও এ পণ্যের ওপর কর আরোপের প্রস্তাব রাখা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ সংক্রান্ত প্রস্তাব ঘোষণা করবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য নিম্নস্তরে ৬২ টাকা, মধ্যম স্তরে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৬০ টাকা এবং অতি উচ্চ বা প্রিমিয়াম স্তরে ২১০ টাকা নির্ধারণ করা হতে পারে। বর্তমানে এসব স্তরে ১০ শলাকার সিগারেটের দাম যথাক্রমে ৬০, ৮০, ১৪০ ও ১৮৫ টাকা।

নতুন প্রস্তাব কার্যকর হলে নিম্নস্তরের ১০ শলাকার সিগারেটের দাম প্যাকেটপ্রতি ২ টাকা বাড়বে। মধ্যম স্তরের সিগারেটের দাম বাড়বে ১০ টাকা। উচ্চস্তরের সিগারেটের ক্ষেত্রে মূল্য বাড়বে ২০ টাকা।

আর অতি উচ্চ বা প্রিমিয়াম স্তরের সিগারেটের দাম একলাফে ২৫ টাকা বাড়িয়ে ২১০ টাকা করা হবে, যা চার স্তরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি।

আরও পড়ুনঃ   শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

এ হিসাব অনুযায়ী প্রতি শলাকা সিগারেটের দাম বাড়ছে সর্বনিম্ন ২০ পয়সা থেকে সর্বোচ্চ আড়াই টাকা পর্যন্ত।

সিগারেটের পাশাপাশি নতুন প্রজন্মের তামাকপণ্য হিসেবে পরিচিত নিকোটিন পাউচও প্রথমবারের মতো কর কাঠামোর আওতায় আসছে। প্রস্তাবিত বাজেটে প্রতি ১০ গ্রাম নিকোটিন পাউচের সর্বোচ্চ খুচরা মূল্য ৫০০ টাকা নির্ধারণ করা হচ্ছে। এ পণ্যের ওপর ৪০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের পাশাপাশি আমদানি নিরুৎসাহিত করতে ৩৫০ শতাংশ হারে শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে।

এ ছাড়া প্রতি ১০ গ্রাম নিকোটিন পাউচ এবং হিটেড টোব্যাকো পণ্যের ওপর ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আরোপেরও প্রস্তাব করা হতে পারে। হিটেড টোব্যাকোর ক্ষেত্রে প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ২১০ টাকা এবং সম্পূরক শুল্ক ৬৭ শতাংশ নির্ধারণের প্রস্তাব রয়েছে।

অর্থমন্ত্রী সিগারেটের ক্ষেত্রে সর্বোচ্চ সম্পূরক শুল্কহার ৬৭ শতাংশ নির্ধারণের প্রস্তাব করবেন। পাশাপাশি অবৈধ তামাকপণ্যের উৎপাদন ও সরবরাহ নিয়ন্ত্রণে ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ ব্যবস্থা চালুর ঘোষণা আসতে পারে, যার মাধ্যমে বাজারে তামাকজাত পণ্যের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরও পড়ুনঃ   বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

নিকোটিন পাউচ মূলত ধোঁয়াবিহীন একটি তামাকপণ্য। চুইংগামের মতো দেখতে এ পণ্য ব্যবহারকারীরা ঠোঁট ও মাড়ির মাঝখানে রেখে ব্যবহার করেন। পাউচ থেকে ধীরে ধীরে নিকোটিন শরীরে প্রবেশ করে এবং নির্দিষ্ট সময় পর এটি ফেলে দেওয়া হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে প্রথম বাণিজ্যিকভাবে নিকোটিন পাউচ বাজারজাত করা হয়।

তামাক ও তামাকজাত পণ্য দেশের অন্যতম বড় রাজস্ব খাত। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে এ খাত থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় ৪১ হাজার কোটি টাকা। বর্তমানে সিগারেট খাতে মোট করভার প্রায় ৮৩ শতাংশ।

এদিকে তামাকপণ্যের পাশাপাশি প্রস্তাবিত বাজেটে দেশে উৎপাদিত মদের ওপরও নতুন করে সম্পূরক শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেটে বাংলাদেশে উৎপাদিত মদের উৎপাদন পর্যায়ে প্রতি লিটার ৫০০ টাকা হারে সম্পূরক শুল্ক নির্ধারণের প্রস্তাব থাকতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সিগারেট ও অন্যান্য নিকোটিনজাত পণ্যের দাম বৃদ্ধির ফলে একদিকে যেমন সরকারের রাজস্ব আয় বাড়বে, অন্যদিকে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবহারের হারও কিছুটা কমতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST