১৫ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

মার্কিন সৈন্যদের কাছ থেকে সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিলো সিরিয়া

অনলাইন ডেস্ক : মার্কিন সৈন্যদের কাছ থেকে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আল-শাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জর্ডান-ইরাক সীমান্ত লাগোয়া একটি স্থাপনার নিয়ন্ত্রণ নেওয়ার কয়েক দিন পর রোববার মার্কিন বাহিনীর কাছ থেকে ওই ঘাঁটি বুঝে নিয়েছে সিরিয়ার সৈন্যরা।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‌‌মার্কিন পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সিরীয় আরব সেনাবাহিনীর সদস্যরা হাসাকা গ্রামাঞ্চলের আল-শাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন।’’

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে মার্কিন সৈন্যরা আল-শাদ্দাদি শহরের ওই সামরিক ঘাঁটিতে মোতায়েন ছিলেন।

চলতি বছরের জানুয়ারিতে সিরিয়ার সরকারি বাহিনী ওই এলাকায় অগ্রসর হওয়ার আগে শহরটি কারাগার হিসেবে ব্যবহার করা হতো। সেখানে কুর্দি বাহিনী আইএস সদস্যদের বন্দি করে রাখতো।

আরও পড়ুনঃ   শেষ হলো জকসু নির্বাচন, শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ

সিরীয় সরকারি বাহিনী ঘাঁটিটি নিয়ন্ত্রণে নেওয়ার মাত্র তিন দিন আগে অর্থাৎ গত ১২ ফেব্রুয়ারি মার্কিন সৈন্যরা সিরিয়ার জর্ডান ও ইরাক সীমান্ত সংলগ্ন আল-তানফ ঘাঁটি ত্যাগ করে বলে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে।

আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের প্রধান সহযোগী ছিল কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)। ২০১৯ সালে সিরিয়ায় আইএসের আঞ্চলিক পরাজয় নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই কুর্দি যোদ্ধারা।

তবে ২০২৪ সালের ডিসেম্বরে সরকারবিরোধী বিক্ষোভে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটে। ইসলামপন্থী বিদ্রোহীদের আন্দোলনের মুখে বাশারের পতনের পর দামেস্কের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে ওয়াশিংটন। কুর্দিদের সঙ্গে মার্কিন জোটের প্রয়োজনীয়তা এখন অনেকাংশে ফুরিয়ে এসেছে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুনঃ   কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

আইএসের আঞ্চলিক পরাজয় ঘটলেও গোষ্ঠীটি এখনও ওই অঞ্চলের বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে।

রোববার মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি মাসে সিরিয়ায় আইএসের ৩০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গত ৩ থেকে ১২ ফেব্রুয়ারির মাঝে পরিচালিত এসব বিমান হামলায় আইএসের ‘অবকাঠামো এবং অস্ত্র মজুত কেন্দ্রকে’ নিশানা করা হয়েছে।

সূত্র: এএফপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১০

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১২

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৩

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৪

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১৫

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১৬

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১৭

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৮

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৯

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

২০

Design & Developed by: BD IT HOST