১১ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

মিমির জন্মদিনে বিশেষ বার্তা নুসরাতের

অনলাইন ডেস্ক : টলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। রূপালি পর্দার গণ্ডি ছাড়িয়ে রাজনীতির ময়দান দীর্ঘ পথচলায় তাদের বন্ধুত্ব বারবার চর্চায় এসেছে। কখনো গভীর সখ্য, কখনো বা ‘শীতল সম্পর্কের’ গুঞ্জন। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে মিমির জন্মদিনে স্মৃতির পাতায় ডুব দিলেন নুসরাত জাহান। প্রিয় বন্ধুর জন্য লিখলেন এক আবেগঘন খোলা চিঠি।

বন্ধুত্বের শুরুর দিনগুলোর কথা মনে করে নুসরত বলেন, ‘‘যোদ্ধা’ সিনেমার শুটিং সেট থেকে এই পথচলার শুরু। এসভিএফ-এর অফিসে প্রথম দেখা, এরপর একসঙ্গে নাচের মহড়া। সেই পনেরো দিনের আউটডোর শুটিংয়েই একে অপরের ছায়াসঙ্গী হয়ে ওঠা।’ একে অপরের গোপন কথা থেকে শুরু করে মনের কষ্ট সব ভাগ করে নিয়েছেন দুই বান্ধবী।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

থাইল্যান্ডের রাস্তায় শুটিংয়ের ফাঁকে টমেটো ঘষে ত্বকের যত্ন নেওয়া কিংবা গভীর রাতে চুপিচুপি প্যানকেক খেতে বেরিয়ে পড়ার মুহূর্তগুলো আজও নুসরতের স্মৃতিতে উজ্জ্বল। মিমির ‘কেমোমিল টি’ প্রীতির কথা উল্লেখ করে তিনি জানান, মিমি নিজ হাতে চা বানিয়ে তাকে খাওয়াতেন।

আরও পড়ুনঃ   বাংলাদেশের সঙ্গে ভারত-অস্ট্রেলিয়াসহ ৭ সিরিজের সূচি ঘোষণা

তিনি বলেন, ‘আমরা এখন বড় হয়েছি। আমার সন্তান আছে, মিমিও নিজের সংসার ও কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু এর মানে এই নয় যে বন্ধুত্ব শেষ হয়ে গেছে। মান-অভিমান থাকতে পারে, কিন্তু বন্ধুত্বের মৃত্যু হয়নি।’

রাজনীতির মাঠেও দুজনে একসঙ্গে তৃণমূলের সংসদ সদস্য হিসেবে কাজ করেছেন। নুসরাতের চোখে মিমি বাইরে থেকে যতটা ‘ডেয়ার ডেভিল’, ভেতর থেকে ঠিক ততটাই নরম মনের। মিমির জন্মদিনে তার একটুকুও বদল চান না নুসরাত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST