৯ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারা আসনে নির্বাচনী আইনশৃঙ্খলা নিশ্চিতে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি

ছবি- উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাকাম্মাম মাহমুদা ও বাগমারা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।

স্টাফ রিপোর্টার, বাগমারা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা কথা বলেছেন প্রতিবেদকের সাথে।

বাগমারা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচন উপলক্ষে প্রায় সাড়ে চারশো পুলিশ সদস্য মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭৭ টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তুতি নিয়েছি। প্রতিটি ভোটকেন্দ্রে একজন এসআই এর নেতৃত্বে দুইজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তবে গুরুত্বপূর্ণ কেন্দ্র গুলোতে একজন এসআই এর পাশাপাশি তিনজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ   আদালতে সাবের হোসেন চৌধুরীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাকাম্মাম মাহমুদা জানান, ভোটকেন্দ্র ভিত্তিক আনসার সদস্যদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ১২২ টি ভোটকেন্দ্রে মোট ১৫৮৬ জন দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোট কেন্দ্রে নয়জন পুরুষ এবং চারজন মহিলা আনসার সদস্যরা কেন্দ্রে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন। প্রয়োজন অনুযায়ী নির্বাচন পরবর্তী সময়েও গুরুত্বপূর্ণ স্থানে তাঁরা দায়িত্ব পালন করবেন।

সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোথাও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন পরবর্তী সময়েও এ তৎপরতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে একাধিক টিম মাঠে কাজ করবে।

আরও পড়ুনঃ   বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি ঘোষণা

তিনি বলেন, “ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।” নির্বাচন পরবর্তী সময়ের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ফলাফল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে থাকবে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়োজিত থাকবে। যেকোনো নাশকতা ঠেকাতে সকল বাহিনী সর্বদা তৎপর থাকবে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সহযোগিতা পেলে বাগমারায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন পরবর্তী সময়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট প্রদান করার আহ্বান জানানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST