১৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ২টি আসনে, জামায়াত ১টি, বিএনপি ১টিতে জয়ী

জয়পুরহাট ২টি আসনের বিজয়ী প্রার্থীরা।

জয়পুরহাট প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি সংসদীয় আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জয়পুরহাট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাঈদ এবং জয়পুরহাট-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুল বারী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. আল-মামুন মিয়া বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাঈদ। ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ১৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাসুদ রানা প্রধান ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৩০৯ ভোট। এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফজলুর রহমান সাঈদ ৯ হাজার ৮৮৩ ভোটের ব্যবধানে জয়ী হন।

আরও পড়ুনঃ   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

রিটার্নিং কর্মকর্তার তথ্যমতে, এ আসনে পোস্টাল ভোট গণনা কেন্দ্রসহ মোট কেন্দ্র সংখ্যা ১৫২টি এবং মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ২৭৩ জন। প্রদত্ত ৩ লাখ ৪১ হাজার ৫৫৬টি ভোটের মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৯৮২টি ও বাতিল ভোট ৬ হাজার ৫৭৪টি। এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ১৩ হাজার ২৮৬ ভোট, বাসদ-মার্কসবাদীর তৌফিকা দেওয়ান ৬১৭ ভোট এবং বাসদ প্রার্থী ওয়াজেদ আলী ৫৭৮ ভোট পেয়েছেন।

অন্যদিকে, জয়পুরহাট-২ (আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই) আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আব্দুল বারী। তিনি ‘ধানের শীষ’ প্রতীকে ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী এস এম রাশেদুল আলম ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৫১৭ ভোট। ফলে ৬৫ হাজার ৫৪৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বারী।

আরও পড়ুনঃ   বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ : রাত দেড়টা পর্যন্ত অবরুদ্ধ নুর

এই আসনে পোস্টাল ভোট গণনা কেন্দ্রসহ ১০৫টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন। মোট ২ লাখ ৫৮ হাজার ১৬০টি ভোট পড়েছে। এর বিপরীতে ৬ হাজার ২৩টি ভোট বাতিল হয়েছে। এছাড়া এই আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী এস এ জাহিদ ঈগল প্রতীকে ১ হাজার ৫৫৫ ভোট পেয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST