২৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

সংরক্ষিত আসনের এমপি হতে রাজশাহী বিভাগের ২৯ নেত্রীর দৌড়ঝাঁপ

ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বিএনপি সরকার গঠনের পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) মনোনয়ন নিয়ে রাজশাহী বিভাগে শুরু হয়েছে নানা আলোচনা। বিভাগের আট জেলায় অন্তত ২৯ নারীনেত্রী মনোনয়নের প্রত্যাশায় সক্রিয় হয়েছেন। তাঁরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন, অনেকে অবস্থান করছেন ঢাকায়। রাজপথের ত্যাগী নেত্রী থেকে তরুণ রাজনীতিক, সবাই তাকিয়ে আছেন হাইকমান্ডের দিকে।

রাজশাহী বিভাগে মোট সংসদীয় আসন ৩৯টি। এর মধ্যে ২৮টিতে জয় পেয়েছে বিএনপি। আর বাকি ১১টিতে জয়ী হয়েছে জামায়াতে ইসলামী। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনের কোনোটিতেই জয়ী হতে পারেননি বিএনপির প্রার্থীরা। জেলাটি রয়েছে জামায়াতের দখলে। দলীয় নেতা-কর্মীদের ধারণা, চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপি সংরক্ষিত নারী এমপি দিতে পারে। বিভাগের অন্য জেলার নেত্রীরাও মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা করছেন।

দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, রাজশাহী জেলায় সংরক্ষিত নারী এমপির মনোনয়ন নিয়ে আলোচনায় রয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মনোনয়নপ্রত্যাশী মাহমুদা হাবিবা, মহিলা দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোখসানা বেগম টুকটুকি, সাবেক নারী এমপি জাহান পান্না এবং অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী। তাঁদের মধ্যে মাহমুদা হাবিবা ২০০৫ সালে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। তিনি জি-নাইনের (গ্রুপ-২০০৯) ফাউন্ডার মেম্বার, বর্তমানে বিএনপির মিডিয়া সেলের সদস্য। এ ছাড়া তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। হাবিবা বলেন, দল যোগ্য মনে করলে সংরক্ষিত আসনে মূল্যায়ন করবে, এ প্রত্যাশা রয়েছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ছাত্রদলের লিফলেট বিতরন

জাহান পান্না অষ্টম জাতীয় সংসদে নারী এমপি ছিলেন। বর্তমানে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। শামসাদ বেগম মিতালী রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি। অতীতে জেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, দুঃসময়ে আইনগত সহায়তা দিয়ে রাজপথে সক্রিয় থেকেছেন, দল সবকিছু বিবেচনায় নেবে বলে আশা করেন।

চাঁপাইনবাবগঞ্জে আলোচনায় রয়েছেন সংরক্ষিত আসনের সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, দিলসাদ তহমিনা বেগম মিমি, মাসুদা আফরোজ হক শূচি, সায়মা খাতুন ও শাহানাজ খাতুন। পাপিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের দুবারের ভিপি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কার্যনির্বাহী কমিটির সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক।

শাহানাজ খাতুন জেলা মহিলা দলের শিক্ষাবিষয়ক সম্পাদক ও ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। ছয় মামলায় আসামি হয়ে তিনবার কারাবরণ করেছেন। তিনি জানান, দুঃসময়ে পিছপা হননি, দল সুযোগ দিলে সংগঠন আরও গতিশীল করবেন।

নাটোরে আলোচনায় আছেন সাবিনা ইয়াসমিন ছবি, মহুয়া নূর কচি, সানজিদা খাতুন ও ডেইজি আহমেদ। সাবিনা ইয়াসমিন ছবি বর্তমান এমপি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী। মহুয়া নূর কচি প্রয়াত বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবুর স্ত্রী। সানজিদা খাতুন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক। আর ডেইজি আহমেদ সিংড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী।

নওগাঁয় আলোচনায় রয়েছেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি। জয়পুরহাটে পারভীন বানু রুলি ও জাহেদা কামাল আগ্রহী। পারভীন বানু রুলি জানান, ১৫ বছর আন্দোলনে সক্রিয় ছিলেন, নির্যাতনের শিকার হয়েছেন, সুযোগ পেলে সংগঠনকে শক্তিশালী করবেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে আ.লীগের অফিস গুঁড়িয়ে দিলেন বিক্ষোভকারীরা

বগুড়ায় সম্ভাব্য প্রার্থী সবচেয়ে বেশি। তাঁদের মধ্যে আছেন অ্যাডভোকেট শাহাজাদী লায়লা আরজুমান বানু, নাজমা আকতার, সুরাইয়া জেরিন রনি, অ্যাডভোকেট রহিমা খাতুন মেরী, নিহার সুলতানা তিথি ও কোহিনুর আক্তার। সুরাইয়া জেরিন রনি জানান, ১৭টি মামলায় আসামি হয়ে তিনবার কারাবরণ করেছেন। তিনিও আশা করেন, দল তাঁকে মূল্যায়ন করবে।

পাবনায় নারীনেত্রী পূর্ণিমা ইসলাম, খায়রুন নাহার খানম মিরু, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা ও ডা. শাহানা বানু আলোচনায় রয়েছেন। পূর্ণিমা ইসলাম চার মেয়াদে জেলা মহিলা দলের সভাপতি ছিলেন। মিরু ঢাকা বদরুন্নেসা কলেজের সাবেক ভিপি। রুমা ছাত্রদলের কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় থেকে বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য। আরিফা সুলতানা রুমা জানান, মামলা ও রিমান্ডের নির্যাতন সহ্য করেও আন্দোলনে সক্রিয় ছিলেন। সুযোগ পেলে মানুষের জন্য কাজ করবেন। সাংগঠনিক ভূমিকা রাখবেন।

সিরাজগঞ্জে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট সিমকী ইমাম খান, কণ্ঠশিল্পী কনকচাঁপা ও মোমেনা আলী। সিমকী ইমাম খান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

এ বিষয়ে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, জনসংখ্যা ও সংসদীয় আসনের অনুপাতে মনোনয়ন দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST