১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পোরশায় পৃথকভাবে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: বন্যা দূর্গতদের সহায়তা, বিএনপি‘র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে নওগাঁর পোরশায় বিএনপি’র দুই অংশ পৃথকভাবে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন। এ উপলক্ষে রবিবার বিকালে উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে পোরশায় তার বাড়ির সামনের মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী। এসময় সাবেক উপজেলা বিএনপি’র আহবায়ক শফিউদ্দিন, সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, যুবদলের আহবায়ক ইকবাল শাহ্, নওগাঁ জেলা ছাত্র দলের যুগ্ম সাধারন সম্পাদক শাহজামাল, উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুন অর রশিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে, দিবসটিতে সকালে উপজেলা বিএনপি‘র একাংশের সভাপতি শাহ্ আহম্মেদ মোজাম্মেল চৌধুরীর নেতৃত্বে সরাইগাছি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১০

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১১

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১২

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

১৩

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

১৪

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১৫

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১৬

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৮

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST