১৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য ইলিয়াসপত্নী লুনা

সাবেক এমপি এম. ইলিয়াস আলী ও তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়ে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোছা. তাহসিনা রুশদীর লুনা বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলীকে ৭৯ হাজার ২৫১ ভোটের ব্যবধানে হারিয়ে আসনে জয়লাভ করেন।

সিলেট-২ আসনে এবারের ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৬৪ হাজার ৮৩ ভোট। এর মধ্যে বিশ্বনাথ উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৯২ হাজার ৭৭৫। এই উপজেলায় মোট ৮৯ হাজার ৩৪১টি ভোট কাস্ট করা হয়; বৈধ ভোট সংখ্যা ছিল ৮৭ হাজার ১৭১টি, বাতিল ভোট ২ হাজার ১৭০। ভোটের শতকরা হার ছিল ৪৭.১৬%। এখানে ধানের শীষ প্রতিকে বিএনপি মনোনীত মোছা. তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ৬৭হাজার ৯৭৭ ভোট। ১১ দলীয় জোটের মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ১৭ হাজার ৯৫৪ ভোট। লাঙ্গল প্রতিকে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ৫৪২ ভোট, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৫৭২ ভোট এবং উদীয়মান সূর্য প্রতিকে গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ১২৬ ভোট।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

ওসমানীনগর উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৭১ হাজার ৩৮০। মোট ৭২ হাজার ৪৯৬ ভোট কাস্ট করা হয়; বৈধ ভোট ৭০ হাজার ৩৯৭ এবং বাতিল ভোট ২ হাজার ০৯৯। ভোটের শতকরা হার ৪২.৪৬%। ধানের শীষ প্রতিকে লুনা পেয়েছেন ৪৮ হাজার ৭২০ ভোট। ১১ দলীয় জোটের মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ১৯ হাজার ৪৯২ ভোট। লাঙ্গল প্রতিকে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ৮৬২ ভোট, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৮১৭ ভোট এবং উদীয়মান সূর্য প্রতিকে গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ৫০৬ ভোট। বিশ্বনাথে ভোট শান্তিপূর্ণ ও অবাধভাবে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় রাজনীতিতে সিলেট-২ আসনটি সবসময়ই আলোচিত। বিগত সময়ে এই আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী উন্নয়নের মাইলফলক স্থাপন করেছিলেন। কিন্তু তিনি গুম হন, যা এখনও রহস্যময়। সেই ঘটনার পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সিলেট-২ আসনে রাজনীতিতে প্রবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোছা. তাহসিনা রুশদীর লুনা। গত ১৩ বছর তিনি এই অঞ্চলের নেতাকর্মীর কাছে নিরাপদ আশ্রয়স্থল ছিলেন। এবারের নির্বাচনে দলের সমর্থন ও নেতাকর্মীদের সক্রিয় প্রচেষ্টায় তিনি ভোটের মাঠে বিশাল বিজয় অর্জন করেন।

আরও পড়ুনঃ   নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় এভারকেয়ারে যাবেন খালেদা জিয়া

এবারের নির্বাচনে বিজয়ী হয়ে লুনা তিনটি নতুন ইতিহাস গড়েছেন: সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য; সিলেট-২ আসনে প্রথম নারী সংসদ সদস্য; স্বামীর পর স্ত্রী হিসেবে এই আসনে প্রথমবার সংসদ সদস্য হওয়া।

তার বিজয় এই অঞ্চলের সাধারণ জনগণও স্বাগত জানিয়েছেন, কারণ তার স্বামী এম. ইলিয়াস আলী থাকাকালীন দীর্ঘদিন ধরে উন্নয়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। লুনা নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনগুণ বেশি ভোট পেয়ে ইতিহাস গড়ে দেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১০

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১১

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১২

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৪

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৫

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৮

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

২০

Design & Developed by: BD IT HOST