৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে যুবককে মারপিট করে ছিনতাইয়ের অভিযোগে মামলা

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে এক যুবককে মারপিট করে টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ। এই ঘটনায় ৫জনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা দায়ের মামলা।

মামলার এজাহার সূত্রে জানাযায়, গত ৮ আগস্ট বৃহস্প্রতিবার দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের কফিল উদ্দিনের পুত্র বাচ্চু মিয়ার মামা চাউল ব্যবসায়ী আবুল কালাম আজাদের চাউল ব্যবসার নগদ অর্থ ১লক্ষ ২৫ হাজার টাকা বাগমারা উপজেলার মাদারীগঞ্জ মাহাজনদের দেওয়ার জন্য মোটরসাইকেল যেগে প্রতিবেশী ছোটভাই সানাউল্লাহর পুত্র আশিকুর রহমানকে দিয়ে পাঠায়। মাহাজনকে টাকা দেওয়ার উদ্দ্যেশ্যে টাকা সহ মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পুরানতাহিরপুর রিফুজীপাড়ার কাবিল মোল্লার বাড়ীর কাছে পুরানতাহিরপুর গ্রামের আয়েন উদ্দিন মোল্লার পুত্র হায়দার আলী, মৃত শাকির এর পুত্র আক্কাছ আলী, আক্কাছ আলীর পুত্র রুবেল হক, আয়েন উদ্দিন মোল্লার পুত্র ফারুক মোল্লা আঃ রাজ্জাক আলী মন্ডলের পুত্র মোহন পথরোধ করে এলাপাথাড়ি ভাবে মারপিট করে কাছে থাকা ১লক্ষ ২৫ হাজার টাকা ও মোটরসাইকেল যাহার নম্বর রাজশাহী হ ১২-১২২৪ ছিনিয়ে নেয়। আশিকুর রহমানকে পথচারীরা আহত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা সদরে তৌফিক ক্লিনিকে চিকিৎসার নিয়ে যায়। বাদী বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করলে তিনি সমাধান করে দেওয়ার জন্য আশ্বাস প্রদান করলেও বিষয়টি নিষ্পত্তি না করায় গত গোপালপুর গ্রামের চাউল ব্যবসায়ী বাচ্চু মিয়া ২৮ আগস্ট মারপিট করে টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নংঃ ১২।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাসহ ১২ জনের নামে বিস্ফোরক আইনে মামলা

এবিষয়টি জানার জন্য মামলার এজাহার আসামি আসামি হায়দার আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মামলার বাদী পক্ষই আমার ভাগ্নের ওপর হামলা চালিয়েছিলো এবং তারা মোটরসাইকেলটি ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় গত ১৫ আগস্ট দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের হয়। দুর্গাপুর থানা পৃুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি নিয়ে জব্দ করেছে। ওই মামলার কাউন্টার হিসেবে মামলার বাদী আমাদের ওপরে মিথ্যা মামলা দায়ের করেছে।

আরও পড়ুনঃ   দাড়িপাল্লা প্রতীকের প্রচারণায় রাজশাহী-৩ আসনে জমে উঠেছে ভোটের মাঠ

এবিষয়ে সদ্য বদলিকৃত দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মারপিট করে টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে দুর্গাপুর থানায় মামলা হয়েছে। মামলাটি তদন্তের জন্য দুর্গাপুর থানার এসআই কে দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১০

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১১

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১২

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৩

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৪

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৫

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৬

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৮

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৯

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST