১৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নওগাঁ জেলায় পাঁচটিতে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী

নওগাঁ জেলার বিজয়ী প্রার্থীরা।

নওগাঁ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে নওগাঁর ৬টি আসনের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত এ ফলাফলে একটিতে জামায়াতের প্রার্থী এবং বাকি পাঁচটি আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম একে একে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। এছাড়া জেলার সব আসনে গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে।

নওগাঁর ৬টি সংসদীয় আসনের মধ্যে নওগাঁ-২ (পত্নীতলা ও ধামুইরহাট) আসনে জামায়াতের প্রার্থী এনামুল হক বিজয়ী হয়েছেন। জেলার বাকি আসনগুলোতে বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট। এই আসনে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন ২ লাখ ২০ হাজার ৬৮৯ জন এবং না ভোট দিয়েছেন ১ লাখ ৬ হাজার ১৬ জন ভোটার।

নওগাঁ-২ (পত্নীতলা ও ধামুইরহাট) আসনে তিনবারের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খানকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী এনামুল হক। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির সামসুজ্জোহা খান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট। গণভোটে আসনটিতে হ্যাঁ ভোট দিয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৩২ জন এবং না ভোট দিয়েছেন ৮৯ হাজার ৫৫৪ জন ভোটার।

আরও পড়ুনঃ   সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ

নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) এই আসনে ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ফজলে হুদা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতের মাওলানা মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট। এই আসনে গণভোটে ১ লাখ ৯১ হাজার ৫০১ জন ভোটার হ্যাঁ এবং ৯১ হাজার ৫৭০ জন না ভোট দিয়েছেন। আসনটিতে গণভোটে হ্যাঁ বিজয়ী হয়েছে।

নওগাঁ-৪ (মান্দা) আসনে জামায়াতের জেলা আমির আব্দুর রাকিবকে পরাজিত করে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ইকরামুল বারি টিপু। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৯২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতের প্রার্থী আব্দুর রাকিব দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৫৮৫ ভোট। গণভোটে আসনটিতে ১ লাখ ৪৩ হাজার ২৭৬ জন ভোটার হ্যাঁ এবং ৬৮ হাজার ৩৯৩ জন ভোটার না ভোট দিয়েছেন।

নওগাঁ-৫ (সদর) আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে এই আসনে জামায়াতের প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম পেয়েছেন ১ লাখ ৩ হাজার ২৩৬ ভোট। গণভোটে এই আসনে হ্যাঁ ভোট দিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৫৮৪ জন ভোটার এবং না ভোট দিয়েছেন ৫৩ হাজার ১২৬ জন ভোটার। গণভোটে এই আসনে হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে।

আরও পড়ুনঃ   বাঘায় বিশাল গাঁজার গাছসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর) আসনে বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮ হাজার ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাতের প্রার্থী খবিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৯৫ হাজার ৮৮৬ ভোট পেয়েছেন। এছাড়া আসনটিতে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে ১৯ হাজার ৪৯০ ভোট পেয়েছেন। গণভোটে আসনটিতে ১ লাখ ৪৫ হাজার ১৭৬ জন ভোটার হ্যাঁ ভোট এবং ৫৮ হাজার ২৯১ জন ভোটার না ভোট দিয়েছেন।

নওগাঁর জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জেলার ৭৮২টি কেন্দ্রে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, নওগাঁর ৬টি আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬টি আসনে ভোটার রয়েছে ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন এবং নারী ভোটার ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট ২১ জন। জেলায় মোট ৭৫ দশমিক ২৭ শতাংশ ভোটার ভোট প্রদান করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১০

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১১

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১২

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৩

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৪

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৫

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৮

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৯

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST