১৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

পবা-মোহনপুরের মানুষের ভালোবাসায় সিক্ত মিলন

শুক্রবার সকাল থেকে এলাকায় ঘুরে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের ফুলের ভালোবাসায় সিক্ত হন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন শুক্রবার সকাল থেকে এলাকায় ঘুরে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের ফুলের ভালোবাসায় সিক্ত হন।

বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রায় গেলে পথের দু’ধারে দাঁড়িয়ে ফুল দিয়ে তাকে বরণ করে নেন সমর্থকরা।

এ সময় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে মিলন বলেন, সারা দেশে ধানের শীষের বিপুল বিজয় অর্জিত হয়েছে। এ জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি বলেন এ নির্বাচনের প্রকৃত আয়োজক দেশের সাধারণ মানুষ। তাই এ ঐতিহাসিক বিজয় মূলত জনগণেরই জয়।

আরও পড়ুনঃ   হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

তিনি এ বিজয়কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ‘মাদার অব ডেমোক্রেসি’ দেশনেত্রী খালেদা জিয়া-এর প্রতি উৎসর্গ করেন। পাশাপাশি তিনি বলেন, এ বিজয় ব্যক্তিগত সাফল্য নয়; বরং মানুষের কল্যাণে কাজ করার একটি বড় সুযোগ ও গুরুদায়িত্ব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর মতো তিনিও দেশ ও মানুষের কল্যাণে একনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন এবং তাদের অধিকার রক্ষায় ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি।

আরও পড়ুনঃ   জয়পুরহাটে দুটি আসনে মনোনয়নপত্র জমা ১৪ প্রার্থীর

দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি নওহাটা মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং একটি জানাজায় অংশ নেন। পরে নিজ পিতা-মাতার কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় নেতা-কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ

‘আন্ধার’-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে গ্রেপ্তার ৩

হামাসের অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে চুক্তি সই

বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

১০

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

১১

দুর্গাপুরে কুখ্যাত মাদকব্যবসায়ী আলামিনসহ গ্রেফতার ২

১২

আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপি

১৩

বাগমারায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

১৪

বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

১৬

নগরীতে মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

বেলপুকুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

১৮

অ্যাস্টার হসপিটালের ইন্ডিয়া পেশেন্ট এসিস্ট্যান্স সেন্টার রাজশাহী’র শুভ উদ্বোধন

১৯

রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST