৩০ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

গ্রেপ্তার দুজন হলেন- এয়ারপোর্ট থানার ভোলাবাড়ী গ্রামের আলামিন ইসলাম (৩২) ও তার স্ত্রী মোছা. সানজিদা আক্তার নিশি (২৮)।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি ও শাহমখদুম থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- এয়ারপোর্ট থানার ভোলাবাড়ী গ্রামের আলামিন ইসলাম (৩২) ও তার স্ত্রী মোছা. সানজিদা আক্তার নিশি (২৮)। বৃহস্পতিবার দুপুরে নগরের শাহমখদুম থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান।

আরও পড়ুনঃ   বিশ্বের দীর্ঘতম রাস্তা : ৩০ হাজার কিলোমিটার পথ, নেই কোনো ইউ-টার্ন!

তিনি জানান, নগর পুলিশের কমিশনারের কাছে গোপন তথ্য আসে যে এ দম্পতি মাদক মজুত রেখে বিভিন্ন স্থানে বিক্রি করছেন। এর ভিত্তিতে পুলিশ কমিশনার অভিযান পরিচালনার নির্দেশ দেন এবং নিজেই অভিযানের তদারকি করেন।

নির্দেশনা অনুযায়ী রাত পৌনে ৩টার দিকে শাহমখদুম থানার ভাড়ালীপাড়া এলাকার শহীদ জিয়া পার্ক এলাকায় এ দম্পতির ভাড়া বাসায় অভিযান চালানো হয়।

পরে তল্লাশি চালিয়ে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার হওয়া এই দম্পতি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আলামিন ইসলামের বিরুদ্ধে আগের একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

মুখপাত্র জানান, এ ঘটনায় দুই আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১০

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১২

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৩

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৪

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৫

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৬

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৭

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৯

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

২০

Design & Developed by: BD IT HOST