২ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ঘর ভাঙচুর করে লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

নিয়ামতপুর প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলন করেন আরিফুল ইসলাম।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ঘর ভাঙচুর করে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আরিফুল ইসলাম। করেছেন সংবাদ সম্মেলন।
ভুক্তভোগীর নাম আরিফুল ইসলাম। বাড়ি উপজেলার চৌধুরীপাড়া এলাকায়। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় নিয়ামতপুর প্রেসক্লাবের হল রুমে তিনি সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম থানায় লিখিত অভিযোগ তুলে ধরে বলেন, উপজেলার নিমদীঘি মৌজার একটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছচাষ করে আসছেন। মাছচাষের কাজে পুকুরপাড়ে একটি ঘর নির্মাণ করা হয়। যেখানে প্রায় ৪ লাখ টাকার মাছের খাবার মজুদ করা ছিল।

শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত  রাত আনুমানিক ৮টার দিকে প্রতিপক্ষরা সংঘবদ্ধভাবে তাঁর পুকুরপাড়ে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষ পুকুরপাড়ে থাকা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। বাধা দিতে গেলে পুকুর ও ঘরের দায়িত্বে থাকা পাহারাদারদের আটকে রেখে ঘর ভাঙচুর করে এবং ঘরে থাকা মাছের খাবারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ   ভোটের মাধ্যমে গড়ে ওঠা আন্তঃবিভাগীয় সমন্বয় আগামীতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -বিভাগীয় কমিশনার

এই ঘটনায় তার আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর প্রতিপক্ষদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা তাঁকে বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দিয়ে বলে,তোর যা করার কর, আমরা আরও ক্ষতি করব।

লিখিত অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় , প্রতিপক্ষরা ভুক্তভোগী আরিফুল ইসলামকে পুকুর ছেড়ে দিতে চাপ দিচ্ছে এবং তা না করলে আরও বড় ধরনের ক্ষতির হুমকি দিচ্ছে। এতে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

আরও পড়ুনঃ   শিশু রামিসা হত্যার বিচারের দাবীতে রাজশাহীতে বিক্ষোভ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরও বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করেই তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং ইতোমধ্যে নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ সম্মেলন থেকে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়। এ ঘটনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনার একটা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১০

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১১

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১২

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৩

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৪

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৫

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৬

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৮

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৯

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST