১১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

পিয়া’র হাসি! নেট দুনিয়ায় ভাইরাল

অনলাইন ডেস্ক : হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই?/ এই শোন না কত হাসির খবর বলে যাই… পুরোনো কাব্যিক এই কথাগুলোর সাথে আজকের জান্নাতুল পিয়ার হাসির কোনো সংযোগ নেই। কিন্তু অস্থির গণমাধ্যম! আর অগণিত ক্যামেরার সামনে কোন বিষয়টি দর্শকের নজর কাড়বে, বা আলোচ্য হয়ে উঠবে, তা বলা মুশকিল। সেই গোলকধাঁধায় হঠাৎ আলোচিত পিয়া জান্নাতুল।

মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়া এখন পুরোদস্তুর আইনজীবী। যদিও এই ইন্ডাস্ট্রিতে অনেক আইনজীবী রয়েছেন। তবে নিয়মিত আদালত পাড়ায় প্র্যাকটিস করা আইনজীবী শোবিজ তারকাদের ভেতরে খুবই কম।

সাংসদ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারের সহকারী আইনজীবী হিসেবে কাজ করছেন জান্নাতুল পিয়া। বিশেষ সেই হাসির ক্লিপে ভাইরাল হওয়া প্রসঙ্গে পিয়া বলেন,‘যারা ফেসবুক বা সোশ্যাল হ্যান্ডলে ভাইরাল করছেন।

আমাকে জাতীয় ক্রাশ, ইত্যাদি নানান উপাধিতে ভূষিত করছেন তাদের বয়স ১৬/১৭ বা তার খানিকটা বেশি। কিন্তু তারা জানে না আমার এই শোবিজ ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার তার চেয়েও বেশি সময়ের। তাই আমার জন্য বিষয়গুলো খুবই বিব্রতকর। কারণ আমার এই প্রায় ২ বছরের আইন পেশার ক্যারিয়ারে অনেক চ্যালেঞ্জিং সময়ের মুখোমুখি হতে হয়েছে। সেগুলো নিয়ে চর্চা নেই।

আরও পড়ুনঃ   নায়িকা নুসরাত ফারিয়া আটক

আর এসব বিষয়গুলো আমি প্রকাশ করতেও চাই না। তাই এ নিয়ে আমার কোনো বিশেষ কিছু বলার নেই। সেদিন ব্যারিস্টার সুমন ভাইয়ের পাশে জহির ভাই ছিলেন, আমি বরং দূরে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু এভাবে ওরা আমাকে ক্যাপচার করবে, ভাবিনি।’

অভিনয় বা মডেলিং ছেড়ে এক সময়ের ব্যস্ত মডেল অভিনেত্রী পিয়া এখন খুবই সিরিয়াস তার এই পেশায়। পিয়া বলেন, ‘আমি মডেলিংয়ে আন্তর্জাতিক যে জায়গাটায় পৌঁছেছিলাম, তা বাংলাদেশের অনেকেই পাননি। অভিনয়ের ক্ষেত্রে আমি বলব, আমার ঘাটতি ছিল। তাই সরে এসেছি। কিন্তু আমি যখন যা করতে চেয়েছি, তা মনপ্রাণ দিয়ে সততার সাথেই করেছি।

আমার বর্তমান কাজটিও আমি সেভাবেই নিয়েছি জীবনে। আমি থাকি গুলশানে। আমার ছোট একটি বাচ্চা, সংসারের কাজ ফেলে আমি সেই পুরোনো ঢাকায় কাজের জন্য যাই। যেন সার্থকতা পাই, সেকারণেই আমি দিনরাত পরিশ্রম করি।’

তবে কি রাজনীতিতে সক্রিয় হবার ইচ্ছে রয়েছে পিয়ার? এমন প্রশ্নে পিয়া বলেন,‘দেখুন, রুলিং পার্টির সাথে আমার সখ্য রয়েছে, আমি স্রোতের জোয়ারে রাজনীতিতে নাম লেখালাম, ঐভাবে আমি রাজনীতি করতে চাই না। হয়তো আসতেও পারি ভবিষ্যতে। কিন্তু যখন নিজেকে সেই জায়গায় পরিণত এবং যোগ্য মনে করব—অবশ্যই আমি সক্রিয় রাজনীতিতে এসে সমাজের জন্য কাজ করব।’

আরও পড়ুনঃ   ‘এখন অনেকটাই চাপমুক্ত লাগছে’

সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয় বলেই ব্যারিস্টার সুমনের সাথে কাজ করা কিনা, এমন প্রশ্নের জবাবে অ্যাডভোকেট পিয়া জান্নাতুল বলেন, ‘মোটেই তা না। আমার সাথে তার সংযোগটা একেবারেই কাকতালীয়। আমি অনেকের চেম্বারেই নক দিয়েছি। কিন্তু সত্যি বলতে কী, কারো কাছেই আমি তেমন একটা রেসপন্স পাইনি। হয়তো ভেবেছে পিয়াকে এসোসিয়েট করে কী হবে। ও তো সিরিয়াসলি কাজ করবে না। বা আমাকে টুকটাক লোকে চেনে, সেটাকেও কেউ কেউ ঈর্ষার দৃষ্টিতে দেখেছে।

একদিন হঠাৎ করেই আমি কোর্টে যাই। আজ যা হবার হবে। কোর্টের বারান্দায় দাঁড়াতেই দেখি জানালা দিয়ে ব্যারিস্টার সুমন আমাকে ইশারা করছেন। আমি গেলাম। দেখা হলে তিনি বললেন, ‘তোমার কি এনরোলমেন্ট হয়েছে? তুমি যদি চাও, তুমি আমাদের এখানে কাজ করতে পারো। এরপর থেকেই সংযুক্ত হয়ে গেলাম।’

শোবিজ ইন্ডাস্ট্রি ছেড়েই দিলেন? পিয়া বলেন, ‘না এখানে তো ঘোষণা দিয়ে ছাড়ার কিছু নেই। আবারও কিছু ভালো শো হলে করব। মডেলিংটাও করার ইচ্ছে রয়েছে। কোনো কিছুই তো আমি স্টপ করিনি। তবে হ্যাঁ, ‘অ্যাডভোকেট পিয়া’ এই পরিচয়কে আমি এখন সবচেয়ে গুরুত্বের জায়গায় রেখে কাজ করছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST