২০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

চারঘাটে ভেজাল গুড় ও অস্বাস্থ্যকর বেকারির বিরুদ্ধে অভিযান, জরিমানা

অভিযান পরিচালনা করেন রাজশাহী বিএসটিআইয়ের ইন্সপেক্টিং অফিসার জনাব জুনায়েদ আহমেদ।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট উপজেলায় ভেজাল খাদ্য প্রস্তুত ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার ২০ জানুয়ারি চারঘাট পৌরসভার পিরোজপুর এলাকায় এবং ভায়ালক্ষীপুর ইউনিয়নের রায়পুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চারঘাট পৌরসভার পিরোজপুর এলাকায় ক্ষতিকর চুন, হাইড্রোজেন, ফিটকিরি ও ডালডা ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় প্রস্তুত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ক্ষতিকর উপাদানসহ প্রায় দুই মণ ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে অর্ধকোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২

এছাড়া ভায়ালক্ষীপুর ইউনিয়নের রায়পুরে অবস্থিত মায়ের দোয়া নামের একটি বেকারিতে ফুড গ্রেডবিহীন ক্ষতিকর রং, হাইড্রোজেন ও স্যাকারিন ব্যবহার এবং নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে ক্ষতিকর উপাদানসমূহ জব্দ করে ধ্বংস করা হয়। এ মামলায় প্রসিকিউশন প্রদান করেন রাজশাহী বিএসটিআইয়ের ইন্সপেক্টিং অফিসার জনাব জুনায়েদ আহমেদ।

আরও পড়ুনঃ   মেয়েদের বৈশ্বিক টুর্নামেন্টে নারী কোচ বাধ্যতামূলক করল ফিফা

অভিযানে সার্বিক সহযোগিতা করেন চারঘাট উপজেলার সহকারী কমিশনার ভূমি রাহাতুল করিম মিজান। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST