১৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

কাল বাংলাদেশে আসতে পারে আইসিসির পর্যবেক্ষক দল

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে খেলতে না চাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে জট কাটাতে বাংলাদেশে আসতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধি দল।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশ দল ভারতে খেলতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ কারণে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো অন্য দেশে সরানোর জন্য বিসিবি ইতোমধ্যে আইসিসিকে দুই দফা চিঠি দিয়েছে।

আরও পড়ুনঃ   বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

এ বিষয়ে বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্স হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। পরিস্থিতি সরাসরি আলোচনা করতে আইসিসির একটি পর্যবেক্ষক দল ঢাকায় আসতে পারে বলে জানা গেছে।

বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই তাদের প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। তারা বিসিবির কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বৈঠক করে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আলোচনা করবে। আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র বলছে, আইসিসির প্রতিনিধি দল আগামীকাল (১৭ জানুয়ারি) বাংলাদেশে পৌঁছাতে পারে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী

তিনি জানিয়েছেন, আইসিসির একটি দল বাংলাদেশে এসে কথা বলার সম্ভাবনা রয়েছে এবং নিরাপত্তা নিয়ে বাংলাদেশের অবস্থান থেকে সরে আসার সুযোগ নেই।

বিশ্বকাপ সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলার কথা রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালের বিপক্ষে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST