১২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে সরকারি খাস জমিতে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ

এক নম্বর খাস খতিয়ানভুক্ত জমিতে আরসিসি পিলার দিয়ে অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণ।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় সরকারি এক নম্বর খাস খতিয়ানভুক্ত জমিতে আরসিসি পিলার দিয়ে অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ইলামদহী গ্রামে এই ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ইলামদহী গ্রামের বাসিন্দাদের পক্ষে রাকিব উদ্দিন বাদী হয়ে গত ৬ জানুয়ারি বাড়ি নির্মাণকারী রাজু ও তাঁর পুত্র সুমনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, সরকারি খাস জমি দখল করে কোনো ধরনের অনুমোদন বা নকশা অনুমোদন ছাড়াই পাকা ভবন নির্মাণ করা হচ্ছে।

অভিযোগকারীদের দাবি, লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ হয়নি। বরং নির্মাণ কার্যক্রম অব্যাহত থাকায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসীরা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুনঃ   মান্দায় কাবিখা প্রকল্পের সাড়ে ৩০ টন চাল হরিলুট

স্থানীয় সূত্রে জানা গেছে, পাকা ভবন নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে অনুমোদন ও নকশা অনুমোদন বাধ্যতামূলক হলেও এ ক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়নি। নীতিমালা লঙ্ঘন করে সরকারি জমিতে ভবন নির্মাণ চলমান থাকলেও দায়িত্বপ্রাপ্ত দপ্তরের কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।

সোমবার সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, সরকারি খাস জমিতে বাড়ি নির্মাণের কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত রাজু দাবি করেন, জমিটি তাঁর পৈত্রিক সম্পত্তি এবং মোট ছয় শতাংশ জমির মধ্যে চার শতাংশে বাড়ি নির্মাণ করা হচ্ছে। তাঁর ভাষ্য, যদি সরকারি সার্ভেয়ার মাপজোক করে প্রমাণ করেন যে জমিটি খাস, তাহলে তিনি নির্মাণ কাজ বন্ধ করবেন।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে না

অন্যদিকে অভিযোগকারী রাকিব উদ্দিন বলেন, জমিটি এক নম্বর খাস খতিয়ানভুক্ত। অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জানান, অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি খাস জমিতে পাকা স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নির্মাণকাজ বন্ধ না হওয়া প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত ভূমি কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে যাওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে সার্ভে ও মাপজোকের আওতায় রয়েছে। সার্ভে শেষে জমির প্রকৃত অবস্থা নির্ধারণ করা হবে এবং সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST