২৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

মান্দায় কাবিখা প্রকল্পের সাড়ে ৩০ টন চাল হরিলুট

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে দায়সারা কাজ করেই কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের ৩০ দশমিক ৫ মেট্রিক টন চাল গায়েব করার অভিযোগ পাওয়া গেছে। ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দকৃত ৪টি প্রকল্পের কাজ কাগজে কলমে সম্পন্ন দেখিয়ে এরই মধ্যে সমুদয় চাল উত্তোলন করেছেন প্রকল্প সংশ্লিস্টরা।

প্রকল্পগুলো হচ্ছে বনগ্রাম দুলালের বাড়ি হতে আতাউরের পাইকড়ের গাছ পর্যন্ত রাস্তা ( সাড়ে ৫ মেট্রিক টন), চকরামাকান্ত পাকা রাস্তা হতে আব্বাসের বাড়ির রাস্তা (৯ মেট্রিক টন), চকমানিক মসজিদ হতে সোহবারের বাড়ির রাস্তা (৭ মেট্রিক টন) এবং চকগৌরী ব্রিজ হতে আতাউরের বাগান অভিমুখে রাস্তা (৯ মেট্রিক টন)।
সরকারিভাবে একটন চালের মূল্য ধরা হয়েছে ৪৯ হাজার টাকা। এ হিসেবে ৩০ দশমিক ৫ মেট্রিক টন চালের মূল্য দাঁড়ায় ১৪ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।
সরেজমিনে এসব প্রকল্প ঘুরে দৃশ্যমান কোনো কাজ পাওয়া যায়নি। দু’এক জায়গায় সামান্য মাটি ফেলে পুরো কাজ সম্পন্ন দেখানো হয়েছে। চকগৌরী ব্রিজ হতে আতাউরের বাগান অভিমুখে রাস্তায় কোনো কাজ করা হয়নি।

আরও পড়ুনঃ   এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৫ অক্টোবর

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় চকগৌরী গ্রামের এক বাসিন্দা বলেন, কয়েকজন শ্রমিক দিয়ে একদিন সামান্য কাজ করা হয়েছে। এভাবে সরকারের লাখ লাখ টাকা আত্মসাত করা হচ্ছে। অবহেলিত থাকছে গ্রামীণ জনপদের রাস্তাগুলো।

বনগ্রাম দুলালের বাড়ি হতে আতাউরের পাইকড়ের গাছ পর্যন্ত রাস্তার প্রকল্প সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘আমাকে নাম মাত্র প্রকল্প সভাপতি বানানো হয়েছে। প্রকল্পের যাবতীয় দেখভাল করেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু এবং মেম্বার মনসুর রহমান। কত টনের কী প্রকল্প সেটাও আমাদের জানতে দেওয়া হয় না। শুধুমাত্র প্রকল্পের কাগজপত্রে স্বাক্ষর নিয়ে ৫ হাজার টাকা করে হাতে ধরিয়ে দেন।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

আরেক প্রকল্পের সভাপতি তানজিলা খাতুন বলেন, ‘ প্রকল্পের বিষয়ে আমার কোনো ধারণা নেই। যা করেন মনসুর মেম্বার করেন। মনসুর মেম্বারের সঙ্গে কথা বললেই সবকিছু জানতে পারবেন।’

সাংবাদিক পরিচয়ে এ বিষয়ে ইউপি সদস্য মনসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাই উপজেলায় গেলে বিস্তারিত কথা হবে। এখন ব্যস্ত আছি বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলামকে অফিসে গিয়ে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি রিসিভ হয়নি।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST