৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে চন্দ্রিমা ও বোয়ালিয়া থানা পুলিশ বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৭শ ৩০ টাকাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, অভিযানে মোট ৬০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো: তন্ময় ইসলাম (২৭) ও মো: রাফি (৩১), মো: নয়ন (৩৬)। তন্ময় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম (পূর্বপাড়া) গ্রামের মৃত তৈমুর ইসলামের ছেলে। রাফি একই থানা ও গ্রামের মো: সেন্টু হোসেনের ছেলে। নয়ন বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর সাধুরমোড় গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। সকলেই রাজশাহী নগরীর বাসিন্দা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গতকাল বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: জিয়াউর রহমান ও তার টিম চন্দ্রিমা থানার রাজ্জাকের মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার ছোটবনগ্রাম লুলুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় গাঁজা বিক্রি করাকালে তন্ময় ও রাফিকে আটক করেন। আটককালে তাদের দেহ তল্লাশি করে তন্ময়ের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির নগদ ২ হাজার ৭শ ৩০ টাকা এবং রাফির কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন রাত পৌনে ১১টায় বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মো: রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: মাসুদ কবির ও তার টিম বোয়ালিয়া থানার আলুপট্টি মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার সাধুরমোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী নয়নকে আটক করা হয়। আটককালে তার দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   নওগাঁ সীমান্তে দিয়ে ১৬ জনকে বিএসএফের পুশ ইন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদক বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১০

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১১

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১২

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৬

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৮

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৯

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

২০

Design & Developed by: BD IT HOST