৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে ফুটপাত দখল উচ্ছেদ, জরিমানা

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুস সাদাত রত্নের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী সদরের ডাইংপাড়া বাজারে ফুটপাত ও দোকানের সামনের অংশ অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে অভিযান চালিয়েছে পৌর প্রশাসন। এ সময় পৌরসভা আইন লঙ্ঘনের দায়ে কয়েকজন ব্যবসায়ীকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুস সাদাত রত্নের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফুটপাত দখল করে ঝুলিয়ে রাখা কাপড়, পণ্যসামগ্রী এবং নির্ধারিত সীমার বাইরে রাখা মালামাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীসহ নয় অঞ্চলে ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস

পৌর প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। জনস্বার্থ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদাত রত্ন বলেন, পৌর এলাকার ফুটপাত ও জনসাধারণের চলাচলের জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ   বিক্ষোভে জড়িতদের সম্পদ জব্দ করছে ইরান

স্থানীয় বাসিন্দারা জানান, ফুটপাত দখলের কারণে বাজার এলাকায় চলাচল দুর্বিষহ হয়ে উঠেছিল। প্রশাসনের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেন এবং নিয়মিত নজরদারির দাবি জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১০

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১১

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১২

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৬

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৮

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৯

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

২০

Design & Developed by: BD IT HOST