৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

সদরপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

সদরপুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি রিভলভার, এক রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন ও চারটি তাজা বোমা উদ্ধার করা হয়।

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি রিভলভার, এক রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন ও চারটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

সোমবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে সদরপুর উপজেলা সদরের পুরাতন সাব-রেজিস্টার অফিসের ভেতরের একটি পরিত্যক্ত বাথরুমে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পরিত্যক্ত বাথরুম থেকে একটি কালো ব্যাগের ভেতর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করে। একই স্থানে রাখা কাপড়ের ব্যাগে মোড়ানো একটি রিভলভার পাওয়া যায়।

আরও পড়ুনঃ   সন্ধ্যায় শপথ, রাতে মশাল মিছিল নতুন উপদেষ্টার বিরুদ্ধে

উদ্ধার করা বোমাগুলো পরীক্ষা করে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট নিশ্চিত করেছে বোমাগুলো তাজা ছিল। নিরাপত্তার স্বার্থে বোমাগুলো তাৎক্ষণিকভাবে বালতির পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাওন শরীফসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। উদ্ধার করা অস্ত্র ও বোমা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ   কোটা বাতিলের দাবি: ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাওন শরীফ বলেন, পুরাতন সাব রেজিস্টার অফিসের ভিতরের পরিত্যাক্ত বাথরুম থেকে একটি ব্যাগের মধ্যে ককটেল সাদৃশ্য বস্তু পাওয়া যায়, পাশে আরেকটি কাপড়ের ব্যাগে রিভলবার পাওয়া যায়। বিষয়টি তদন্তাধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১০

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১১

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১২

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৬

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৮

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৯

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

২০

Design & Developed by: BD IT HOST