৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রক্তাক্ত মুখে অপু বিশ্বাস, আলোচনায় ‘দুর্বার’ লুক

অনলাইন ডেস্ক : প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এর মাধ্যমে তার এই প্রত্যাবর্তন ঘটছে। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে।

নতুন বছর উপলক্ষে নির্মাতা কামরুল হাসান ফুয়াদ সিনেমাটির প্রথম পোস্টারটি প্রকাশ করেন। পোস্টারে অপু বিশ্বাসকে একবারে ভিন্ন ও রোমহর্ষক গেটআপে দেখা গেছে। তার পুরো মুখ রক্তে ভেজা এবং চোখে রহস্যের ছাপ। দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম এমন দুর্ধর্ষ লুকে ধরা দিলেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ   বাথটবে কে বেশি হট, শাকিব নাকি ববি

এর আগে অপু বিশ্বাস জানান, বর্তমানে দ্রুতগতিতে ‘দুর্বার’ সিনেমার শুটিং এগিয়ে চলছে। ইতোমধ্যে তার অংশের প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সজল। অপুর নতুন সহশিল্পী সজলের সম্পর্কে প্রশংসা করেন নায়িকা।

দীর্ঘ বিরতির পর পর্দায় ফেরার খবর দিয়ে নির্মাতা কামরুল হাসান ফুয়াদ জানান, দর্শকরা এই সিনেমায় অপুকে একেবারে নতুন রূপে এবং ভিন্ন গেটআপে দেখতে পাবেন। ২০২৩ সালের পর বড় পর্দায় অপুর নিয়মিত উপস্থিতি না থাকলেও ২০২৬ সালে এই থ্রিলারটির মাধ্যমে তিনি বড় ধামাকা দিতে যাচ্ছেন। পোস্টারে ২০২৬ সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। জানা গেছে, বছরের বড় কোনো উৎসবে এটি মুক্তি পেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST