২৫ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বাথটবে কে বেশি হট, শাকিব নাকি ববি

অনলাইন ডেস্ক : ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৫টি ছবি। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার সৃষ্টি করেছে শাকিব খানের ‘তুফান’। দেশের প্রায় ১০০টির বেশি প্রেক্ষাগৃহ দেখা যাচ্ছে সিনেমাটি।

শাকিবের তুফানের সঙ্গে টেক্কা দিতে না পারলেও ঈদে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা ইয়ামিন হব ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি। যেখানে দীর্ঘদিন পর অভিনয়ে দেখা মিলল নায়িকা ববির।

‘তুফান’ ও ‘ময়ূরাক্ষী’ সিনেমার গল্পে কোনো মিল না থাকলেও দুই সিনেমায় একটি দৃশ্যে মিল রয়েছে। দুইটি ছবিতেই বাথটবের দৃশ্য রয়েছে। যেখানে একটিতে ছিলেন শাকিব খান ও অন্যটিতে রয়েছে ববির উপস্থিতি।

সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বাথটবের সেই দৃশ্যে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই নায়িকা। যেখানে উপস্থাপক ববির কাছে জানতে চান বাথটবে কে বেশি হট, শাকিব খান নাকি ববি?

আরও পড়ুনঃ   ৭ দিনেও জ্ঞান ফেরেনি অভিনেত্রী সীমানার

এই প্রশ্নের জবাবে হাসতে হাসতে নায়িকা বলেন, ‘দুজনই হট-সেক্সি এবং উপস্থাপনযোগ্য। আর কে বেশি হট সেটা তোমরা বলবে কেমন।’

সাহসী চরিত্রে কেমন লাগে? উত্তরে ববি বলেন, ‘একটা চ্যালেঞ্জ থাকে। মাইন্ডে থাকে মানুষ নেগেটিভ কিছু বলবেই। তবে এই কঠিন পরিশ্রমটা কেউ বুঝবে না। যারা ভালোবাসে তারা সাপোর্ট করবে। কিন্তু কিছু মানুষ থাকবে নেগেটিভ বলবেই, যতই ভালো করি না কেন।

চরিত্রের প্রয়োজনে আমাদের কিছুটা ঝুঁকি নিতে হয়। সবকিছু ফিল্মের জন্য। মানুষ যখন দেখবে তখন যাতে তাদের বিশ্বাস হয় সেই চেষ্টাই থাকে। সবকিছু ন্যাচারাল মনে হবে। ওই সময়ের জন্য সত্য মনে হবে।’

আরও পড়ুনঃ   বাবা হলেন ব্যাচেলর পয়েন্টের ‘হাবু ভাই’

প্রেম, প্রতারণা আর রাজনীতির বলয়ে আটকে যাওয়া জীবনের গল্পে নির্মিত হয়েছে ‘‌ময়ূরাক্ষী’। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। নির্মাণ করেছেন রাশিদ পলাশ।

ববি বাদেও সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী।

অন্যদিকে, নব্বই দশকের একজন গ্যাংস্টারের গল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘তুফান’। এই সিনেমায় শাকিব খান ছাড়া আরও অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা ও মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় মদ ও স্কাফ সিরাপ জব্দ

তানোরে তুলার গুদামে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগুনে পুড়ে মারা গেল তরুণের একমাত্র সম্বল দুই গরু

বাগমারায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

অটোরিকশা-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

১০

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত

১১

ঐতিহ্য বহনকারী রাজশাহীর সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন

১২

তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৩৭৫৬৭ নারী : সমাজকল্যাণ মন্ত্রী

১৪

অটোরিকশা-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

১৫

হাদি-হত্যা : ভারতে ফয়সাল গ্রেফতার,ফেরত আনার প্রক্রিয়া শুরু

১৬

সৌদিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশিসহ দুজন নিহত

১৭

যার সম্মান বেশি তাকেই আমরা অসম্মানিত করতে চাই : রাজশাহী জেলা প্রশাসক

১৮

রাজশাহীতে সেমাই উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

প্রত্যন্ত এলাকায় ছাত্রদের নিয়ে বিএলভির সুপার কম্পিটিশন, কুরআন উপহার

২০

Design & Developed by: BD IT HOST