৩০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আবারও বিপিএলের স্থগিত ম্যাচের সূচি পরিবর্তন

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে আজ (মঙ্গলবার) বিপিএলের নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করেছিল বিসিবি। প্রথমে স্থগিত দুই ম্যাচ আগামীকাল (বুধবার) অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছিল। আবারও সেই সূচি পরিবর্তন করেছে বিসিবি। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আজকের স্থগিত ম্যাচের সূচি ৪ জানুয়ারি সিলেটে নির্ধারিত হয়েছে। ৩১ ডিসেম্বর বিপিএলের কোনো ম্যাচ হবে না। যেহেতু বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের শোক ও একদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে। আর বুধবার রাষ্ট্রীয় শোকের প্রথমদিন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১ ও ২ জানুয়ারির পূর্বনির্ধারিত খেলা যথারীতি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় কসমেটিকস কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

এদিকে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী– আজ দিনের প্রথম ম্যাচে দুপুর ১টায় সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যা ৬টায় মুখোমুখি হওয়ার কথা ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের। এই দুটি ম্যাচই হবে ৪ জানুয়ারি, তবে খেলা শুরুর সময় জানায়নি বিসিবি। পূর্বনির্ধারিত সূচি অনুসারে আগামীকাল খেলা ছিল না। এরপর ১-২ জানুয়ারি সিলেট পর্বের খেলা শেষ হয়ে ৫ জানুয়ারি চট্টগ্রামে বিপিএল গড়ানোর কথা ছিল। সেই সূচিও পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত রয়েছে বিসিবির বিবৃতিতে।

অন্যদিকে, আজ হঠাৎ বিপিএলের ম্যাচ স্থগিত হওয়ার ঘোষণায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। একপর্যায়ে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া করে। সেসব দর্শকদের জন্যও রয়েছে সুখবর। আজকের নির্ধারিত ম্যাচ দেখতে যারা টিকিট কেটেছেন, ৪ জানুয়ারি ওই টিকিটেই তারা খেলা দেখতে পারবেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ   রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

সিলেট পর্বে এখন পর্যন্ত বিপিএলের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আরও বাকি ৬টি ম্যাচ। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে আছে রাজশাহী ওয়ারিয়র্স, ৩ ম্যাচে ২ জয়ে তাদের পয়েন্ট ৪। এরপর যথাক্রমে অবস্থান করছে রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস। নবাগত দল নোয়াখালী ৩ ম্যাচের সবকটিতে হেরেছে, তারা বাদে বাকি ৪ দলের পয়েন্ট ২।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST