২৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিপিএলে একই দলে খেলবেন বাবা-ছেলে

অনলাইন ডেস্ক : ছেলে হাসান ইসাখিলসহ আফগানিস্তান জাতীয় দলে একসঙ্গে খেলার লক্ষ্যের কথা জানিয়েছিলেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি। সেটি কিছুটা কঠিন মনে হলেও, বিপিএলে নবির সেই লক্ষ্যের কিছুটা পূরণ হতে পারে। কারণ নবি ও তার ছেলেকে স্কোয়াডে নিয়েছে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। অভিজ্ঞ আফগান তারকাকে তারা আগেই নিয়েছিল, এবার ঘোষণা দিলো হাসানকে নিয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবার বিপিএলে অংশ নিতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটি নবি ও হাসান ইসাখিলের একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘বাপে-হোলায় নোয়াখালী চলি আইছেরে…এক্সপ্রেস স্কোয়াডে স্বাগতম হাসান ইসাখিল।’

১৯ বছর বয়সী ওপেনার হাসান ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন। পরবর্তীতে ওয়ানডে ফরম্যাট থেকে এখনই অবসর না নেওয়ার ব্যাখ্যায় মোহাম্মদ নবি বলেন, ‘(ছেলের সঙ্গে জাতীয় দলে খেলা) এটি আমার স্বপ্ন। আশা করি এটি পূরণ হবে। সে খুব ভালো করছে…সে অনেক পরিশ্রমী এবং আমি তাকে এই কাজে চাপ প্রয়োগ করি। আমি চাই সে তার নিজের লক্ষ্য স্থির করুক। উচ্চতর পর্যায়ের ক্রিকেটার হতে হলে, তাকে পরিশ্রম করতেই হবে। যখনই তার সঙ্গে আমার কথা হয়, আমি তার আত্মবিশ্বাস যোগানোর চেষ্টা করি।’

আরও পড়ুনঃ   বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া হাসান ইসাখিল প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন। এখন পর্যন্ত তিনি ৩০টি টি-টোয়েন্টিতে ৭৩৪ রান করেছেন ২৭ গড় এবং ১২৪ স্ট্রাইকরেটে। এ ছাড়া প্রথম শ্রেণিতে ৪ এবং লিস্ট এ শ্রেণির ৫টি ম্যাচ খেলেছেন হাসান। যেখানে ডানহাতি এই ব্যাটার যথাক্রমে ৪৭ এবং প্রায় ৫০ গড়ে রান করেছেন।

এদিকে, বিপিএল নিলামের দিন চারেক পর ৪০ বছর বয়সী তারকা মোহাম্মদ নবিকে দলে ভেড়ানোর কথা জানায় নোয়াখালী। বয়সের অঙ্কটা ছুটতে থাকলেও, পারফরম্যান্সে তার ছাপ পড়তে দেন না এই আফগান তারকা। তাই তো বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার এখনও চাহিদা রয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের পর্দা উঠবে। সেদিন চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে নোয়াখালী এক্সপ্রেস।

আরও পড়ুনঃ   জনগণের চাওয়া-পাওয়া পূরণে সরকার বদ্ধপরিকর : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড :
হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি ও হাসান ইসাখিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১০

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১১

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১২

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৩

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৪

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

১৬

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১৮

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১৯

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST