১২ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সৌদি আরবে বিশেষ সম্মাননা পেলেন আলিয়া ভাট

অনলাইন ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় রেড সি চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হয় অভিনেত্রীকে। চলমান এই উৎসবের এক গালা ডিনারে দেওয়া হয় এই বিশেষ সম্মাননা।

গোল্ডেন গ্লোবস হরাইজন অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আলিয়া ভাট। তিনি জানান, বিশ্বব্যাপী পুরস্কার বিতরণী মহাবিশ্বের একটি প্রতিচ্ছবি হলো গোল্ডেন গ্লোবস, আর এর অংশ হতে পেরে তিনি আনন্দিত।

আরও পড়ুনঃ   আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

তার কথায়, ‘গোল্ডেন গ্লোবস বিশ্বব্যাপী পুরস্কার বিতরণী জগতের একটি আইকনিক অংশ, এবং আমি এর অংশ হতে পেরে আনন্দিত। আমি ক্ষমতাবান ও যোগ্য নারীদের আরও গল্প বলার মাধ্যমে আমার ক্যারিয়ার চালিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি।’

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ আলিয়া ভাটের সম্মাননা উপলক্ষে তার ক্যারিয়ার উদযাপনে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করে। এই প্রদর্শনীতে আলিয়ার ‘হাইওয়ে’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রগুলোতে তার যাত্রাপথ তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

এছাড়াও উৎসবে রেড কার্পেটে আলিয়ার উপস্থিতি ছিল বিশেষভাবে নজরকাড়া। তার অসাধারণ সৌন্দর্য এবং গ্ল্যামারপূর্ণ সাজ পুরো অনুষ্ঠানের ভেন্যু মাতিয়ে দেয়।

জেদ্দায় আয়োজিত এই জমকালো গালা ডিনারে বিশ্ব চলচ্চিত্রের বহু তারকা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন জুরি সভাপতি শন বেকার, জুরি সদস্য ওলগা কুরিলেঙ্কো, নাদিন লাবাকি, নাওমি হ্যারিস এবং রিজ আহমেদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিগোর্নি উইভার, শাইলিন উডলি, ইদ্রিস এলবা, সালমান খান, এডগার রামিরেজ এবং হেনরি গোল্ডিং-এর মতো অভিনেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

১০

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

১১

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১৩

শুভ জন্মাষ্টমী আজ

১৪

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৫

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৭

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৮

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৯

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

২০

Design & Developed by: BD IT HOST