৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টির পর এবার লাল বলেও চ্যাম্পিয়ন রংপুর

অনলাইন ডেস্ক : আকবর আলির নেতৃত্বে গত অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর বিভাগ। প্রায় দুই মাসের ব্যবধানে এবার এনসিএল চারদিনের ক্রিকেটেও তারাই শিরোপা জিতেছে। অবশ্য এক্ষেত্রে যতটা না নিজেদের অবদান, তার চেয়ে বেশি ভূমিকা ছিল অন্য দলগুলোর ব্যর্থতার। গতকালই লাল বলের এনসিএলে চ্যাম্পিয়ন হওয়ার সুবাস পাচ্ছিল রংপুর, হিসাব বাকি ছিল কাগজে-কলমে।

মঙ্গলবার সিলেট ও বরিশাল বিভাগের ম্যাচ ড্র হতেই রংপুরের শিরোপা নিশ্চিত হয়ে যায়। গতকাল একদিন বাকি থাকতেই খুলনাকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে রংপুর। সিলেট বরিশালকে হারাতে পারলে রংপুরকে ছাড়িয়ে টেবিল টপার হয়ে চ্যাম্পিয়ন বনে যেত। কিন্তু শেষ পর্যন্ত বরিশাল-সিলেটের ম্যাচটি ড্রতে শেষ হয়েছে। ফলে ৩১ পয়েন্ট পাওয়া রংপুর চ্যাম্পিয়ন, দুইয়ে থেকে আসর শেষ করা সিলেটের পয়েন্ট ২৮।

আরও পড়ুনঃ   জাকের আলীকে অধিনায়ক হিসেবে পছন্দ না নোয়াখালী মালিকের

শেষ রাউন্ডের ম্যাচে সিলেটের বিপক্ষে দাপট দেখিয়েছে বরিশাল বিভাগ। তানভীর ইসলামের নেতৃত্বাধীন দলটি প্রথম ইনিংসে করেছিল ৩১২ রান, বিপরীতে সিলেটের প্রথম ইনিংস থামে ২৮৭ রানে। ২৫ রানের লিড পাওয়া বরিশাল দ্বিতীয় ইনিংসে ইফতেখার হোসেন ইফতির ১২৮ রানের সুবাদে ২৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে সিলেটের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩২০ রানের। তারা ৫ উইকেটে ১৮৭ রান করতেই দিনের খেলা শেষ হয়ে যায়। তাদের পক্ষে মুশফিকুর রহিম ৫৩ ও আসাদুল্লাহ গালিব ৬১ রান করেন।

বরিশালের হয়ে দুটি করে উইকেট নেন অধিনায়ক তানভীর ইসলাম এবং মইন খান। ম্যাচ ড্র করে তারা সিলেটের জয়ের সুযোগ কেড়ে নিলেও, নিজেরা আসর শেষ করেছে পাঁচ নম্বরে থেকে। ৭ ম্যাচে ২ জয়, ৩ হার ও ২ ড্রয়ের পর তাদের পয়েন্ট ২০। তাদের ওপরে থাকা খুলনার (চার নম্বরে) পয়েন্ট ২২।

আরও পড়ুনঃ   রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

এদিকে, ময়মনসিংহও শেষ রাউন্ডে জয়ের সুযোগ হাতছাড়া করেছে। রাজশাহীর বিপক্ষে শেষ দিনে জিততে ময়মনসিংহের প্রয়োজন ছিল ২০১ রান, হাতে ছিল এক উইকেট। যা কার্যত অসম্ভবই। তবে আবু হায়দার রনির বিধ্বংসী সেঞ্চুরি ময়মনসিংহের পক্ষে ব্যবধান কমিয়েছে। এই পেস অলরাউন্ডার ১২৭ বলে ১০টি চার ও ১৩টি ছক্কায় ১৪১ রানের ইনিংস খেলেন। তবুও প্রথমবার এনসিএলে খেলতে নামা ময়মনসিংহ হারল ১৪৬ রানের বড় ব্যবধানে। ২৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তৃতীয়।

বিপরীতে, রাজশাহী ১৮ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে আসর শেষ করল। এ ছাড়া চট্টগ্রাম ও ঢাকা সমান ১৯ পয়েন্ট নিয়ে যথাক্রমে ছয় ও সাতে অবস্থান করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST